সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সৌদিতে তরুণী নির্যাতনের ঘটনায় মাধবপুর থানায় মামলা ॥ দালাল আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সৌদিতে নির্যাতনের শিকার হওয়া ইয়াসমিন আক্তার (১৫) তরুণীকে দেশে আনার পর মাধবপুর থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে। নির্যাতনের শিকার ওই তরুণীর পিতা বাদী হয়ে শনিবার রাতে ছয় জনকে আসামী করে মামলা করেন। গত রোববার রাতে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় প্রধান আসামী আবুল কাশেম কে গ্রেফতার করে পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর এসআই মানিক সাহা চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় রোববার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামী আবুল কাশেম কে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৭ সেপ্টেম্বর) আবুল কাশেম ও অন্য আসামীরা মিলে ভাল কাজের প্রলোভন দিয়ে ওই তরুনীকে সৌদিআরব পাঠায়। সেখানে তাকে গৃহকর্মীর কাজ দেয়া হয়। এরপর নানা ভাবে অত্যাচার নির্যাতন চলতে থাকে তার উপর। সুযোগ বুঝে সে তার পিতাকে ফোনে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফিরিয়ে আনার আকুতি জানায়। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মেয়েকে দেশে ফিরিয়ে আনার আবেদন করেন। সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম ওই তরুণী কে উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কে অনুরোধ করেন। গত শনিবার সকালে দূতাবাস ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টের সহযোগিতায় তরুণী কে দেশে পাঠানো হয়। ওই তরুণী বর্তমানে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে গৃহকর্মীর কাজে যোগ দিয়েই নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে ইমো মেসেঞ্জারে বাবা কুদ্দুস মিয়াকে সব কিছু জানায় সে। ইয়াসমিনকে উদ্ধারের জন্য কুদ্দুস মিয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেন। এ নিয়ে গত ৫ অক্টোবর কালের কণ্ঠর অনলাইনে ‘উদ্ধারের আকুতি সৌদি আরবে পাচার হওয়া তরুণীর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আবুল কাশেম কে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com