রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় এসআই সহ ৫ পুলিশ আহত ॥ আটক ৬

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সাব ইন্সপেক্টরসহ ৫ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পদিবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ।
স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলামসহ একদল পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরার জন্য দেউন্দি চা বাগানে যান। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল মিয়াসহ ৫পুলিশ সদস্য আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম বাগানে অভিযান পরিচালনা করছে রাতেই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com