রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সাংবাদিক শরিফ চৌধুরী আজমিরীগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আজমিরীগঞ্জ উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিবপাশা বাজারে ভোট গ্রহণ চলে। নির্বাচনে আজমিরীগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শরিফ চৌধুরী ১১১ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ৪০ ভোট। এ নিয়ে সাংবাদিক শরিফ চৌধুরী ৮ম বারের মতো আজমিরীগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৩ টি পদের মধ্যে ৯ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জন পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বিজয়ী নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তকবির মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ টিটু মিয়া, নির্বাচিত সদস্যরা হলেন- মোঃ দেলোয়ার হোসেন, মোঃ দুলাল মিয়া, মোঃ নিজাম উদ্দিন ও মোঃ জাবেদ মিয়া, বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন সহ-সভাপতি মোঃ মিনু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিনুর তালুকদার বাচ্চু, কোষাধ্যক্ষ মোঃ আশিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আলিমুল মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com