বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে চাঁদাবাজির ঘটনায় ৫ পুলিশকে লাইনে সংযুক্ত

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল হাইওয়ে সড়কে পুলিশের চাঁদাবাজির ঘটনা ক্যামেরাবন্দি করতে গিয়ে সংবাদকর্মীকে লাঞ্ছিতের ঘটনায় এসআইসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সিলেট লাইনে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সাংবাদিক ছাদিকুর রহমান সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। গত সোমবার অভিযুক্ত শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই হাসান আহমেদ, কনস্টেবল কবির আহমেদ, মাহমুদুল হাসান, ফেরদৌস আলম ও হিল্লোল মিয়াকে সিলেট পুলিশ লাইনে হস্তান্তর করা হয়। এ ছাড়া এরকম যাতে আর এ ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে কিংবা পুলিশ যাতে অন্যায়ভাবে যানবাহনে অভিযান পরিচালনা না করে সেজন্যও ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রসঙ্গত, গত শনিবার ওই সড়কে যানবাহন আটকিয়ে উল্লেখিতরা অবৈধভাবে টাকা তোলার সময় স্থানীয় সাংবাদিক ছাদিকুর রহমান ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যরা তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় শ্রমিক ও লোকজন তাদেরকে ধাওয়া করলে তাকে ফেলে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে চলে যায়। আহত অবস্থায় ছাদিকুরকে হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রেক্ষিতে গত রবিবার রাতে সিলেটের সার্কেলের এসপি মাসুদ আহমেদ উল্লেখিতদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন। ফলশ্রুতিতে সোমবার ক্লোজ করে সিলেটে নেয়া হয়।
পুলিশ সুপার জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাদেরকে প্রত্যাহার করে সিলেট নেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com