রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে অবৈধ পশুরহাট অপসারণ দাবি মহাসড়কে তীব্র যানজটের অভিযোগ চুনারুঘাটে নারীকে গণধর্ষণের অভিযোগে যুবককে থানায় সোপর্দ ইউকের পোর্টসমাউথ এর লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত সীমান্তের ২০৬টি মন্ডপে নিরাপত্তা বিজিবি ॥ হবিগঞ্জের মাঠে ৩৪ প্লাটুন নজরদারিতে থাকবে ড্রোন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনষ্ঠিত হাসপাতালে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা লাখাইয়ের মুড়িয়াউক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাজী মোখলেছুর রহমানের নির্বাচনী প্রচারণা ও ইশতেহার ঘোষণা লাখাইয়ে ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল বাছির গ্রেপ্তার নবীগঞ্জ পৌরসভার পূজামণ্ডপে বিএনপি নেতা অলিউর রহমানের চাল-ডাল উপহার ডিআইজির কণ্ঠ নকল করে প্রতারণা ॥ মূলহোতা গ্রেপ্তার

চুনারুঘাটে নারীকে গণধর্ষণের অভিযোগে যুবককে থানায় সোপর্দ

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাছের মিয়া (২৬) নামে এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী নারী, তাঁর ভাই ও স্থানীয় কয়েকজন। গত বুধবার (৭ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুমি আক্তার (২৯) চুনারুঘাট উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের আজিমাবাদ এলাকার বাসিন্দা। অভিযুক্ত বাছের মিয়ার সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে গত ৭ অক্টোবর চাকরি দেওয়ার কথা বলে তাঁকে মাধবপুর উপজেলার আরএফএল-প্রাণ কোম্পানির কারখানার সামনে যেতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগান এলাকায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, সেখানে বাছের মিয়াসহ কয়েকজন মিলে তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে, গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী নারী, তাঁর ভাই ও স্থানীয় কয়েকজন চুনারুঘাট মধ্যবাজারে বাছের মিয়াকে দেখতে পান। পরে তাঁকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের আলোচনা চলছে। অভিযোগ গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি জানান, একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com