বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডস্ ইউ.কে’র মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭০৯ বা পড়া হয়েছে

মো. ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্যে) থেকে ॥ গত ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডের উদ্যোগে আয়োজিত মিলন মেলায় হাজারো মানুষের সমাগমে প্রাণের আনন্দে মেতে উঠেছিলেন হবিগঞ্জবাসী।
বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ড তৃতীয় বারের মত আয়োজন করে ছিল এই মেলার। এই মিলন মেলার মধ্যে ছিল পুরোনো বন্ধুদের সাথে আড্ডা, গল্প গুজব, সাংস্কৃতিক অনুষ্টান সহ নানা আয়োজন। দুপুর ১ ঘটিকায় বার্মিংহামে স্থানীয় পিকাডেলি হলে আয়োজিত এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বৃটেনের বসবাসরত বিভিন্ন শহরের হবিগঞ্জ জেলার বাসিন্দারা।
06দুলাল আশরাফ ও লিলি মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্টিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপহিমকত ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারী মো. শফিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন। চ্যানেল আই ইউরোপ এর এমডি রেজা আহমেদ ফয়সল।
07সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ড এর সভাপতি রানা মিয়া চৌধুরী ও সাধারন সম্পাদক এম এ মুনতাকিম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভয়েজ এর সম্পাদক মোহাম্মদ মারুফ, এড. দেওয়ান মিনহাজ গাজী, লর্ড মেয়র ফারুক প্রমুখ।
এক আনন্দ ঘন পরিবেশে মধ্যহ্ন ভোজের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করেন মিলন মেলায় আগত হবিগঞ্জবাসীরা। ‘হবিগঞ্জের রূপ’ নামে একটি প্রামান্য চিত্র মোক্তাদির ইবনে সালাম এর সম্পাদনায় পরিবেশিত হয়। নৃত্য, গান, ম্যাজিক সহ নানা সাংস্কৃতি দর্শকদের মন মাতিয়ে তোলে, গান পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ান এর জনপ্রিয় শিল্পী নোলক বাবু, প্রীতম, শিল্পী, সাজ্জাদ প্রমুখ।
অনুষ্টান শেষে র‌্যাফেল ড্র অনুষ্টিত হয়। মেলায় “উচ্ছ্বাস” নামে একটি স্মরনিকা প্রকাশ করা হয়। সৈয়দ ইকবাল এর সম্পাদনায় ও সহযোগী সম্পাদক হিসেবে ছিলেন জহিরুল হক শাকিল, ফখরুল আলম, জিয়া তালুকদার। মেলার প্রাণ ফিরে পেয়েছে প্রবাসে বসবাসরত হবিগঞ্জীদের একত্রিত হওয়ার ফলে। অনেকই পুরোনো বন্ধু বান্ধবদের দেখা পেয়ে আবেগ ঘন পরিবেশ সৃষ্টি করে তোলেন। মিলন মেলায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, এনটিভি ইউরোপের এমডি মোস্তাফা সারোয়ার বাবু।
মেলায় মানচেষ্টার থেকে বুলবুল আহমেদ, বাহার আহমেদ, এড. মীর গোলাম মোস্তফা, এম বি ই গোলাম মোস্তফা চৌধুরী, মীর বাদল সহ বেশ কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লন্ডন থেকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি এম. এ আজিজ, সাধারণ সম্পাদক এম. মোকিত চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গোলজার হোসেন বাবুল, মঞ্জরুল ইসলাম, বাকিবিল্লাহ জামাল সহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডের উদ্যোগে আয়োজিত মিলন মেলায় প্রবাসী হবিগঞ্জবাসীরা বিভিন্ন শহর থেকে স্ব-পরিবারে উপস্থিত হয়ে মেলাকে প্রাণবন্ত করে তোলেছেন। অতিথিদের হাতে ক্রেষ্ট তোলেদেন হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডের সভাপতি রানা মিয়া চৌধুরী ও এম এ মুনতাকিম সহ আয়োজকরা। দিনব্যাপী মেলায় আগত অতিথিরা প্রাণের আনন্দে মেতে উঠেছিলেন। অনেকই বন্ধু বান্ধবদের পেয়ে ছবি তোলে ব্যস্ত দিন কাটিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com