বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ৫ শতাধিক মন্ডপে সরস্বতী পূজা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাড়ম্বড়ে হিন্দু ধর্মের অন্যতম পুজানুষ্টান জ্ঞান, বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পুজা ১৬ ফ্রেবুয়ারী মঙ্গলবার অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার প্রায় ৫ শতাধিক মন্ডপে জাকজমকপূর্ন পরিবেশে এ পুজা অনুস্টিত হয়। শাস্ত্রমতে জানাযায়, প্রতি বছর মাঘ মাসের শুকাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্টিত হয়। গতকাল সকালে প্রতিটি পুজা মন্ডপে পুজার নানান উপাচার, বই খাতা, কলমসহ বিভিন্ন উপাদান সজ্জিত করে পুরোহিত মন্ত্রপাঠ করে পুজা সম্পাদন করার পর শিক্ষার্থী ও অন্যান্য পুজারীবৃন্দের মাঝে পুস্পাঞ্জলী প্রদান করেন। বিকাল থেকে রাত প্রায় ১২ টা পর্যন্ত প্রতিটি পুজা মন্ডপে প্রতিমা দর্শনের জন্য ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। নবীগঞ্জ শহরের গোবিন্দ জিউড় আখড়ায় ঐকতান সংঘ, পুস্পাঞ্জলী সংঘ, আক্রমপুর লোকনাথ মন্দির সার্বজনীন সংঘ, পৌর এলাকার কানাইপুর তরুন সংঘ, জয়নগর অগ্নিবীনা সংঘ, ধানসিড়ি বিদ্যার্থী সংঘ, বীনাপানি সংঘ, শিবপাশা সত্যম শিবম সুন্দরম সংঘ, নবদিগন্ত সংঘ, জয়নগর অগ্নিবীনা সংঘ, দেবী সংঘ, পুস্পচন্দন সংঘসহ বিভিন্ন মন্ডপে অনুরুপ অনুষ্টানমালার মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতী পুজা অনুষ্টিত হয়। নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক তনুজ রায়, ব্যবসায়ী উত্তম কুমার রায়, শিক্ষক লিটন দেবনাথ, দীপক পাল, শিক্ষক সমীরন দে, শিক্ষক লোমেশ রঞ্জন দাশ, আহমদ জাকারিয়া অপু, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশ, নৃত্য প্রশিক্ষক প্রবীর শীল, উপজেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জন, রুদ্রনীল দে রুদ্রসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পূজামন্ডপ পরিদর্শন করেন। তবে গোবিন্দ জিউড় আখড়ার ঐকতান সংঘ এবং জয়নগন অগ্নিবীনা সংঘের মুর্তি ও ডেকোরেশন ছিল নজর কাড়ার মত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com