বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ মুক্তিযুদ্ধের সংগঠক দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪১৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আজ (১৯ নভেম্বর) বৃহস্পতিবার ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সিলেটে ও নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের বাড়িতে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও স্বরণ সভার আয়োজন করা হয়েছে। দেওয়ান ফরিদ গাজী ২০১০ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসাপাতালে ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে তিনবার এবং সিলেট সদর আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
দেওয়ান ফরিদ গাজী ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট সদর আসন থেকে মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হন। ১৯৭৩ সালে তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সিলেট সদর আসন থেকে সংসদ সদস্য হন। এরপর তিনি ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে সংসদ সদস্য হন। দেওয়ান ফরিদ গাজী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে উত্তর পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের ( ৪ ও ৫ নম্বর সেক্টরের) বেসামরিক উপদেষ্টা ও প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।
দেওয়ান ফরিদ গাজী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধু সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com