শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আলহাজ্ব জি, কে গউছের সাথে সৌজন্য সাাত করলেন বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের সভাপতি শাহ শহীদ আলী

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জি, কে গউছের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের সভাপতি শাহ শহীদ আলী। গত বৃহস্পতিবার রাজনগর মন্নাফ ভিলায় সৌজন্য সাক্ষাতকালে শাহ শহীদ আলী মেয়র আলহাজ্ব জি, কে গউছকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামূল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু ও শাহ ফজর আলী ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন। মেয়র জি, কে গউছ বলেন বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলীর স্মৃতিকে ধরে রাখতে এবং তার সমাজ সেবামূলক কর্মকান্ডকে অব্যহত রাখাতে শাহ ফজর আলী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ করে শাহ শহীদ যোগ্য উত্তরসুরীর পরিচয় দিয়েছেন। ভবিষ্যতে আপামর মানুষের সেবায় শাহ ফজর আলী ফাউন্ডেশন জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com