মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের জন্য আজ থেকে ঘরে ঘরে তথ্য সংগ্রহ শুরু বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি অপশক্তির সামনে মাথা নত করিনি লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার মাধবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ॥ জরিমানা পোদ্দার বাড়ি থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক লাখাইয়ে শিয়ালের কামড়ে আহত ৪০ এলাকায় আতঙ্ক ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি-এমপি সৈয়দ মোঃ ফয়সল লাখাইয়ে প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলিতে ব্যস্ত শিল্পীরা হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ কেরাম বোর্ডসহ আটক ৪

হবিগঞ্জ পৌরসভার নাম ভাঙ্গিয়ে টমটম হতে চাঁদা সংগ্রহের অভিযোগে আটক ১

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নাম ভাঙ্গিয়ে টমটম হতে চাঁদা সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছে ভুয়া ভলান্টিয়ারকে। আটককৃত ব্যক্তির নাম সুমন মিয়া (৩৫)। সে হবিগঞ্জ সদর উপজেলার উত্তর তেঘরিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে। পৌরসভার ভলান্টিয়ার পরিচয় দেয়া ওই ব্যক্তিকে থানায় সোপর্দ করে একটি অভিযোগ দায়ের করেন হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর সুশীল কুমার বসাক।
বিবরনে প্রকাশ, যানজট নিরসনে অক্টোবরের ৪ তারিখ হতে পৌরসভা অবৈধ টমটম আটক অভিযান শুরু করে। লোকমুখে শোনা যায় কে বা কারা অবৈধ টমটম আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় ভুয়া ভলান্টিয়ার সুমন মিয়া বৃন্দাবন কলেজের সম্মুখ হতে মোঃ নাইম মিয়া নামের একজন টমটম ড্রাইভারের টমটম আটক করে এক হাজার টাকা বিনিময়ে ছেড়ে দেয়। ওই ড্রাইভার তাৎক্ষনিক পৌরসভার ভলান্টিয়ারদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ভুয়া ভলান্টিয়ার সুমন মিয়াকে ধরে প্রথমে তারা পৌরসভা অফিসে নিয়ে আসেন। পরে হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর সুশীল কুমার বসাক তাকে থানায় সোপর্দ করেন। সাথে সাথে একটি অভিযোগও দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com