২৫-০৬-২০১২ ইং এর পত্রিকার সকল সংবাদ
১
বলভদ্র নদীর ব্রীজ এর নির্মাণ কাজ পরিদর্শন করলেন এমপি আবু জাহির
কাজের গুনগত মান রক্ষার জন্য নির্দেশ প্রদান
স্টাফ রিপোর্টার ॥ বহু প্রতিতি সরাইল-নাছিরনগর-লাখাই রাস-ার বলভদ্র নদীর উপর ব্রীজ এর নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল বিকেল ৫টায় হবিগঞ্জ-লাখাই আসনের মাননীয় সংসদ সদস্য, যোগাযোগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স’ায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় এমপি আবু জাহির কাজটি সঠিকভাবে করার জন্য এবং কাজের গুনগত মান রক্ষার জন্য তাৎক্ষনিক মোবাইল ফোনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক আহমেদ, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও করাব ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য লাখাইবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এবং এডভোকেট মোঃ আবু জাহির এমপির নির্বাচনী প্রতিশ্রুতি বলভদ্র নদীর উপর ব্রীজ নির্মাণ বাস-বে রূপ নিচ্ছে। এতে করে ঢাকা-সিলেটের দুরত্ব প্রায় ৪৫ কিলোমিটার কমবে বলে জানা গেছে।
২
বাল্লা সড়কের উন্নয়ন না হলে ভোট
প্রার্থনার অধিকার হারাবেন নেতা-কর্মীরা
নুরুল আমিন, চুনারুঘাট থেকে ঃ যেকোন সময় যান চলাচলা বন্ধ করে দেয়া হতে পারে চুনারুঘাট-বাল্লা সড়কে। বর্ষা শুরুর সাথে সাথে সড়কে যে টুকুন পিচ ঢালাই অবসিষ্ট ছিল তা উঠে বিরাট খানা খন্দকের সৃষ্টি হওয়ায় যান-বাহনের মালিকরা ব্যস-তম এ সড়কে যান চালাতে উৎসাহিত নন। আগামী কয়েকদিনের মধ্যেই এ সড়ক থেকে উঠিয়ে নেওয়া হবে সিএনজি অটো রিক্সা সহ অ্যান্য যান-এমন কথাই বললেন যান মালিক ও চালকরা। বিগত ৫ বছর ধরে সীমান- উপজেলার একমাত্র গুরুত্বপুর্ন বাল্লা-চুনারুঘাট সড়কটি চলাচলের অযোগ্য হয়ে আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমাজকল্যান মন্ত্রী এনামুল হক মোস-ফা শহীদ এ সড়কের উন্নয়ন করে এটিকে আন-র্জাতিক রোডে উন্নিত করে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে ব্যবসা বানিজ্যের ব্যবস’া নেয়ার আশ্বাস দেন। গত বর্ষায় এ সড়কটি একেবারে বিপযুস- হয়ে পড়লে উপজেলার দক্ষিনাঞ্চলের লাখ লাখ তথা চুনারুঘাটবাসীর মানুষের মধ্য থেকে সড়ক উন্নয়নের দাবী উঠে। এরপরও সড়ক উন্নয়ন বা মেরামত না করায় ক্ষোভ দেখা দেয় সাধারন মানুষের মাঝে। এ নিয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীরাও তোপের মুখে পড়েন। এরপর দলীয় নেতারা সাধারন মানুষকে শুধু আশ্বাসের বানী শুনিয়ে রোষানল থেকে পার পাবার চেষ্টা করেন। গত জানুয়ারী মাসে আওয়ামীলীগের বর্ধিত সভায় দলীয় নেতারা সমাজকল্যান মন্ত্রীকে সড়ক উন্নয়ন করে জনরোষ থেকে তাদের রক্ষা করার দাবী তোলেন। এ সময় নেতারা বলেন, এ সড়কের উন্নয়ন না হলে আগামী নির্বাচনে তারা জনগনের কাছে ভোট প্রার্থনার অধিকার হারাবেন। এর পরও সড়কটির কোন উন্নয়ন অদ্যাবদি হয়নি। দক্ষিনাঞ্চলের আওয়ামী নেতা-কর্মীরা বলেন, বাল্লা -চুনারুঘাট সড়কের উন্নয় না হলে আগামী নির্বাচনে তারা ভোট সংগ্রহ কার্যক্রমে অংশ নিলে জন মানুষের রোষানলে পড়তে পারেন। এ প্রেক্ষিতে গত বর্ষায় দেওরগাছ, আহম্মদাবাদ ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যনরা নিজের অর্থায়নে সড়কের বড় বড় খানা খন্দক ইটের শুরকি দিয়ে জোড়া-তালি দেন। কয়েকদিন চলার পর তা পুনরায় ভেঙ্গে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। হালে এর অবস’া আরো খারাপ হয়েছে। এখন পায়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। এ অবস’ায় চলাচলকারী ২০টি বাসের মধ্যে ৪টি বাস, ৭শ সিএনজি’র মাঝে ৫০টি জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। বাকী যান এ রোড থেকে তোলে নেয়া হয়েছে। উপজেলার গুরুত্বর্পূনূ এ সড়ক দিয়ে বাল্লা কাষ্টম,বাল্লা চেকপোষ্ট, বাল্লা ও রেমা বিজিবি ক্যাম্প, রেমা চা বাগান, সহ স্কুল কলেজ ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানে যাতায়াত করতে হয়। এ অবস’ায় সীমানে- আইন প্রয়োগকারী সংস’ার টহলও সীমিত করা হয়েছে।
৩
বিশাল ব্রিক ফিল্ড অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয় ওয়ারিছ মিয়ার বাড়ি থেকে
বাহুবলে অবৈধ বিদ্যুৎ সংযোগের বলি কিশোর শাকিম
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধ বিদ্যুৎ সংযোগের বলি হয়েছে শাকিম (১৩) নামে এক কিশোর। ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শাকিম মারা যায়। এ সময় তার পিতা অল্পের জন্য রক্ষা পান। নিহত শাকিম বাহুবলের জাঙ্গালিয়া গ্রামের আছকির মিয়ার ছেলে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে জাঙ্গালীয়া গ্রামের দক্ষিণের বন্দে ঘটনাটি ঘটেছে। সরেজমিনে এলাকাবাসীর সাথে আলাপ করে জানা গেছে, সকাল ৯টার দিকে কৃষক আছকির মিয়া ও তার পুত্র শাকিম মিয়া নিজেদের ধান ক্ষেতে আগাছা পরিস্কারের কাজ করছিলেন। ওই ক্ষেতের উপর দিয়ে বিদ্যুতের সংযোগ লাইন ছিল। এ লাইনের তারটি ঝুলা ছিল। কাজ করার এক পর্যায়ে ঝুলে থাকা তারটি শাকিমের ঘাড়ে লেগে যায়। সাথে সাখে সে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ে। এসময় শাকিমের বাবা আছকির মিয়া তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও গুরুতর আহত হন। খবর পেয়ে স’ানীয় লোকজন ও বাহুবল থানার ওসি মোঃ আজিজুর রহমান সরকারের নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সরজমিনে দেখা যায় প্রায় ৩শ মিটার দুরত্বের এই অবৈধ বিদ্যুৎ সংযোগটি জাঙ্গালীয়া গ্রামের লুদাই মিয়ার পুত্র ওয়ারিছ মিয়ার বাড়ি থেকে তার ব্রিকফিল্ডে নেয়া হয়। মোটা অংকের টাকার বিনিময়েই অবৈধ সংযোগ নেয়া হয়েছে বলে মন-ব্য করেন এলাকাবাসী। আর এই অবৈধ কাজে জড়িত রয়েছে পল্লী বিদ্যুতেরই অসাধু কর্মকর্তা কর্মচারী। আর এর বলি হয়েছে এক নিরপরাধ কিশোর। এ ঘটনার পর পরই বিশাল ব্রিকফিল্ড কর্তৃপক্ষ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ দাতারা তাদের এ অবৈধ কাজকে জায়েজ করতে বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ শুর” করেছে।
৪
চুনারুঘাটের ৬ যুবক দুবাই গিয়ে
প্রতারণার শিকার ॥ সংবাদ সম্মেলন
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পৌর কাউন্সিলর আব্দুল জলিলের ছোট ভাই শামছুল হকসহ ৬ ব্যক্তি প্রতারণার শিকার হয়ে প্রতারক আবুল কালাম ও তার স্ত্রী হেলেনা’র বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছেন। গতরবিবার বিকাল সাড়ে ৫টায় চুনারুঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন প্রতারণার শিকার লোকজন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পৌর কাউন্সিলর আব্দুল জলিল, তিনি বলেন, উপজেলার চন্দনা গ্রামের মৃত মোঃ আব্দুল গফুর লাল মিয়ার ছেলে ও তার স্ত্রী মোছাঃ হেলেনা আক্তার আমার ছোট ভাইসহ ৬ জনকে দুবাই পাঠিয়ে কোন কাজ না দিয়ে মরুভূমিতে ছেড়ে দেয়। তাদের প্রতারণার শিকার হয়ে ইতিমধ্যে আমার ছোট ভাইসহ ৩জন খালি হাতে দেশে ফিরে এসেছে। আরও বাকি ৩ জনের কোন খোঁজ খবর নেই। এ ব্যাপারে প্রতারক আবুল কালাম ও তার স্ত্রী হেলেনার বিরুদ্ধে চুনারুঘাট থানা ও হবিগঞ্জ আদালতে ৭টি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাগুলোর আসামী হেলেনা জামিনে এসে আমার বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করেছে। এবং মামলার আরও ৬ বাদীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে ৭ ধারা মামলা দায়ের করেছে। এতে করে মামলার বাদী ও স্বাক্ষীরা নিরাপত্তা হীনতায় ভূগছেন।
৫
৩নং আওয়ামীলীগের
সম্মেলন অনুষ্টিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শনিবার সন্ধ্যায় নীরদাময়ী প্রাথমিক বিদ্যালয়ে পৌর আওয়ামীলীগ ৩নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলন প্রস’তি কমিটির আহ্বায়ক সুজিত বণিকের সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন কলির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শরীফ উল্লাহ, সাধঅরণ সম্পাদক মুকুল আচার্য্য, সাংগঠনিক সম্পাদক হিরাজ মিয়া, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি এডঃ মোঃ আপীল উদ্দিন, ৮নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইলসাম, সাধারণ সম্পাদক আব্দুল আজজি ইউনুছ, ৯নং ওয়ার্ডের সভাপতি দুলাল মিয়া, বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন লাল বণিক। অনুষ্টাণে বক্তব্য রাখেন, ডাঃ দ্বিজরাজ সরকার, স্বপন রায়, হিমাংগু দেবনাথ, কাজল সরকার, অমল পাল, মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান প্রমূখ। সভায় উপসি’ত সকলের সর্বম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন,মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রতন পাল ও নিকুঞ্জ সরকার। সভায় প্রধান অতিথি এডঃ আবু জাহির তার বক্তেব্য বলেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগকে আরো গতিশীল ও শক্তিশালী করা জন্য আহব্বান জানান।
৬
উচাইল এগ্রো লিঃ প্রকল্পটি
সন্ত্রাসীচক্রের হাতে জিম্মি
শিল্প উদ্যোক্তা জাকিয়া হোসেন বিপাকে ॥ প্রশাসনের হস-ক্ষেপ কামনা
স্টাফ রিপোর্টার ॥ দেশে শিল্প স’াপনে উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করলেও বাস-বে এখনো তা বাস-বায়িত হতে পারছে না। স’ানীয় সন্ত্রাসীচক্র নানা রকম বাধা সৃষ্টি করছে। সরকার সব ধরণের শিল্প উদ্যোক্তার পাশাপাশি নারী উদ্যোক্তাদের সার্বিক সহায়তার আশ্বাস ও সহযোগিতা করে আসছে। কিন’ নানামুখী জটিলতার কারণে শিল্প উদ্যোক্তারা শিল্প স’াপনে উৎসাহ হারিয়ে ফেলছেন। যারা উদ্যোগ নিয়ে পুঁজি বিনিয়োগ করেছেন তারাও এখন নাজেহাল হচ্ছেন নানাভাবে।
হবিগঞ্জের প্রত্যন- অঞ্চল উচাইল গ্রামে “উচাইল এগ্রো লিঃ” নামের একটি প্রকল্প হাতে নিয়ে ঢাকার জাকিয়া পারভিন বিউটি হুসেন নামের এক নারী উদ্যোক্তা বিপাকে পড়েছেন। মিসেস জাকিয়া হুসেন গ্রামবাংলার মানুষের কর্মসংস’ান ও এলাকার উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শ্রীপুর মৌজায় প্রায় ৯ একর ভূমি ক্রয় করেন। ক্রয়কৃত ভূমিতে “উচাইল এগ্রো লিঃ” নামে একটি প্রকল্প হাতে নেন। প্রকল্প বাস-বায়নে তিনি বাংলাদেশ ব্যাংক এর অর্থায়নে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ থেকে সরকারের ই.ই.এফ ফান্ড থেকে প্রকল্পের অনুকূলে মূলধন ও মঞ্জুরী পান। মঞ্জুরী পাওয়ার পর প্রকল্পের কাজ শুরু করার পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই এলাকার একটি স্বার্থান্বেষীচক্র প্রকল্পের কাজে বাঁধ সাধে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।
এ প্রেক্ষিতে নারী উদ্যোক্তা জাকিয়া হোসেন গত ১৯ জুন হবিগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে শংকরপাশা গ্রামের ছায়েদ মিয়া ও মাসুদ রানা সহ ৬ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসীচক্রের বিরুদ্ধে চাঁদা দাবি, প্রকল্পের কাজে বাধা প্রদানের অভিযোগ এনে তার জীবন নাশ এবং প্রকল্পের ক্ষতি সাধনের কথা উল্লেখ করে বিষয়টি যথাযথ ব্যবস’া গ্রহণের জন্য প্রশাসনের দ্বারস’ হয়েছেন।
কিডনী রোগীকে ১০ হাজার টাকা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরতলীর মশাজান এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক এসএম শাহজাহান আহমেদ বরকত ন্যাপ্র প্লাস ট্রমায় আক্রান- দুরারোগ্য রোগীকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছেন। গতকাল রবিবার দুপুরে এসএম শাহজাহান আহমদ বরকতের পক্ষে কবি ও সাংবাদিক রাজা স্মরণ ভট্টাচার্য্য ও শাহজাহানের ছোট ভাই তরুণ কবী এসএম কামরুল হাসান মঞ্জু রায়হানের হাতে এ টাকা তুলে দেন।
উল্লেখ্য, শহরতলীর উমেদনগর আগলাবাড়ীর বাসিন্দা মৃত হামদু মিয়ার সপ্তম শ্রেণী পড়-য়া মেধাবী পুত্র মোঃ রায়হান দীর্ঘ দুই বছর যাবৎ এ জটিল কিডনী রোগ নিয়ে দিনযাপন করছে। পিতৃহারা মৃত্যুপথযাত্রী রায়হানকে নিয়ে তার মা আমিনা খাতুন অনিশ্চয়তায় রয়েছেন। ছেলের মৃত্যুর প্রহর গুনা ছাড়া আর কোন উপায় নেই আমিনা খাতুনের। এক পর্যায়ে মশাজান এলাকার এসএম শাহজাহান আহমদ এ খবর শুনে তাৎক্ষণিক রায়হানের পাশে এসে দাঁড়িয়ে এক মহত্বের পরিচয় দিয়েছেন। এ সময় অসুস’ রায়হানের মা সমাজের বিত্তবানদের প্রতি সহায্যের জন্য আকুল আবেদন জানান। তার সঞ্জয়ী হিসাব নং- ১৪৮২৪ (ইসলামী ব্যাংক, হবিগঞ্জ শাখা)।
১৯
জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের
সভাপতি, সম্পাদকদের সাথে যৌথসভা
প্রেস বিজ্ঞপ্তি ॥ আর দেরী না করে আওয়ামীলীগ নেতৃাধীন মহাজোট ছাড়া ঘোষনা দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের কাছে দাবি জানিয়েছেন দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তারা মন্ত্রী থেকে দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে পদত্যাগ করারও অনুরোধ জানান। গত শনিবার ঢাকা ডিল্পোমা ইঞ্জিনারী ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে যৌথসভায় মাঠ পর্যায়ের নেতারা এরশাদের উদ্দেশে এ সব কথা বলেন। সভাপতির বক্তব্যে এরশাদ আওয়ামীলীগ বিএনপিকে সমালোচনা করে বলেন, মানুষ দুই দলের কাছে আজ জিম্মি, এদের হাত থেকে মানুষ মুক্তি চায়। এদের হাত থেকে বাচতে মানুষ সন্ধানে আছে তৃতীয় শক্তির। জাতীয় পার্টিই সেই তৃতীয় শক্তি। কিন’ জাতীয় পার্টির কথা তারা লজ্জায় বলে না। বিরোধী দল বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন একটি দল নির্বাচনে না এলে নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন দেবে। সেখানে একটি দল আসুক না আসুক তা কোন বিষয় নয়। আগামী নির্বাচনে কেউ আসুক না আসুক জাতীয় পার্টি অংশ নেবে। তবে জাতীয় পার্টির একক নির্বাচনেই অংশ গ্রহন করবে। সভায় হবিগঞ্জ জেলার জাপার পক্ষ থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক। তিনি তার বক্তব্যে বলেন, হবিগঞ্জ তথা পুরো বৃহত্তর সিলেটে যে কোন সময়ের চেয়ে জাতীয় পার্টি অবস’া অনেক ভালো। আগামী একক নির্বাচনের জন্য সিলেট বিভাগে ১৯টি আসনে শক্তিশালী প্রার্থী রয়েছে। আপনি শুধু প্রার্থীদের নিজ আসনের নির্বাচনমুখী কাজ করা নির্দেশ দেন প্রার্থীরা মাঠে নেমে যাবে।
সভায় উপসি’ত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ পৌর জাপার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার, আজমিরীগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক কাপ্তান সারোয়ার, হবিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, জেলা জাপার দপ্তর সম্পাদক এস এম লুৎফুর রহমান, কদর আলী মোল্লা, ফারুক মিয়া, মুরাদ আহমেদ, এস এম সুরুজ আলীসহ জেলা উপজেলা জাপার সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
৭
শহীদ জিয়া স্মৃতি সংসদের মিছিল সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তি, এম ইলিয়াছ আলীকে ফেরত, পানি ও গ্যাস সংকট নিরসনে ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় বিএনপির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে শহীদ জিয়া স্মৃতি সংসদ হবিগঞ্জ জেলা শাখার নেতা কর্মীরা । শহীদ জিয়া স্মৃতি সংসদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহ আলম এর নেতৃত্বে মিছিলে অংশ গ্রহনকারীরা সদস্যরা হলেন, সহিদ মিয়া, সেলিম মিয়া, ডালিম মিয়া, সালাউদ্দিন মিয়া, জলিল মিয়া, মিজান খান, আব্দুল আলী, মহিবুর, শহীদুল ,সালাম, সুমন, শহীদ, ইরফান আলী, আয়াত আলী, আনু মিয়া, রহমান মিয়া, চনু মিয়া, কাওছার মিয়া, সুমন, রোমান মিয়া, মনজিল মিয়া, শুভ মিয়া, কবির, সাইফুল, ফারুক, দুলাল, সাসে-া মিয়া,প্রমুখ।
৮
নবীগঞ্জের কসবা ফেরী নদীতে
পোনা মাছ অবমুক্তকরণ
প্রেস বিজ্ঞপ্তি ॥ হাওর অঞ্চলে মৎস্যচাষ ও ব্যবস’াপনা কর্মসূচীর আওতায় নবীগঞ্জ উপজেলার কসবা ফেরি নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গত ২২জুন সকাল ১০টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম কসবা ফেরি নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন। পোনা মাছ অবমুক্ত করণের সার্বিক ব্যবস’াপনায় ছিলেন অত্র উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আমিনূল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন পোনা মাছ অবমুক্তি ও গ্রহণ কমিটির সদস্যবৃন্দ সহ স’ানীয় জন প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৯
সোজা আঙ্গুলে ঘি উঠেনি
পুলিশ-জনতা ব্যর্থ, ইউএনও সাকসেস
স্টাফ রিপোর্টার ॥ ঘটনাস’ল বানিয়াচং সড়কের জাতুকর্ণপাড়া ঈদগাহ এলাকা। সময় সকাল প্রায় ১০টা। ওই সড়কে চলাচলারত মাহিন্দ্র গাড়ির চালকের সাথে অপর এক চালকের মারামারি হয়। মারামারির জের ধরে মাহিন্দ্র চালক (নাম জানা গেলনা) ওই স’ানে সড়কের মাঝে তার গাড়িটি আড়াআড়ি করে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে করে উভয় দিক থেকে আসা অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর দেয়া হয় থানায়। তাৎক্ষণিক ঘটনাস’লে ছুটে আসেন এসআই জিয়াসহ দুই পুলিশ সদস্য। চালককে তারা বুঝানোর চেষ্টা করেন। এ ঘটনার উপযুক্ত বিচার পাবে বলেও চালককে অনুরোধ করা হয়। কিন’ মানতে নারাজ চালক। বিচার না পাওয়া পর্যন- সে গাড়ি রাস-া থেকে সরাবেনা বলে জানিয়ে দেয়। অসহায় ভাব ফুটে উঠে পুলিশের চেহারায়। শত শত যাত্রীও কেউ কিছু বলছেনা। একজন প্রতিবাদ করায় তাকে তেড়ে যায় ওই চালক। ফলে নিশ্চুপ সবাই। এরই মধ্যে হবিগঞ্জ থেকে বানিয়াচং যাচ্ছিলেন বানয়িাচং উপজেলা নির্বাহী অফিসার দিবজিৎ সিংহ। তিনি এ অবস’া থেকে নিজেকে সামলে রাখতে রাখতে পারেননি। চালককে ডাকাডাকি করেন। কিন’ প্রথম অবস’ায় সাড়া দেয়নি চালক। শেষ পর্যন- তিনি কঠোর হতে বাধ্য হন। অবস’া বেগতিক দেখে চালক সামনে আসে। এ সময় পুলিশ তাকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে সড়কটি নিরাপদ করা হয়। প্রায় ১ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। যান চলাচলের পর লোকজনকে বলাবলি করতে শুনা যায় সোজা আঙ্গুলে ঘি উঠেনি, পুলিশ-জনতা ব্যর্থ, ইউএনও সাকসেস।
১০
জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥ এম ইলিয়াস আলীর সন্ধান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিঃশর্তে মুক্তি এবং আওয়ামী সরকাররে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে। গতকাল বিকালে জেলা স্বেচ্ছাসেবকদল এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স’ানীয় পৌরসভা প্রাঙ্গনে এক পথ সভায় মিলিত হন। জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী জাক্কুর সভাপত্বিে ও আব্দুল আহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের নির্বাহী কমিরি সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন, শারফিন চৌধুরী রিয়াজ, এম এম শাহীন, সফিকুর রহমান সফিক, এডঃ মোঃ সুবজ আহমেদ, এডঃ আউয়াল খান, রহমন আলী, আশরাফুজ্জামান জনি, মোস-ফা আলী সুমন, মুসলিম শাহ রাজু আহমেদ, জাভেদ আহমেদ, কামাল আহমেদ, আলাউদ্দিন, জুয়েল মিয়া প্রমূখ।
বক্তব্যগণ বলেন, এম ইলিয়াসকে ফিরিয়ে দিতে হবে। এবং কেন্দ্রীয় বিএনপির সকল নেতাকর্মীদের উপরে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে জনগণকে সাথে নিয়ে কটোর কর্মসূচী দেওয়া হবে।
১১
পুটিজুরী মাছ বাজার দখলমুক্ত
বাজারের কাপড় ব্যাবসায়ী দুলালকে অবাঞ্ছিত
বাহুবল প্রতিনিধি ॥ অবশেষে অবৈধ দখলদারদের কবল থেকে পুটিজুরী মাছ বাজারটি উদ্ধার করেছে স’ানীয় জনতা। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল স’ানীয় জনতা মাছ বাজারটি দখলমুক্ত করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বাজারের কাপড় ব্যবসায়ী লামা পুটিজুরী গ্রামের সুজিত বিশ্বাসের পুত্র দুলাল বিশ্বাসকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে।
দীর্ঘ ২/৩ বছর যাবৎ স’ানীয় অবৈধ দখলদার নোয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী জবেদা বেগম ও একই গ্রামের হিরা মিয়া পুটিজুরী বাজারের মাছ বাজারটি দখল করে রাখে। এতে বাজারের মাছ ব্যবসায়ীদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মাছ ব্যবসায়ীরা দীর্ঘদিন খোলা আকাশের নিচে মাছ বিক্রি অব্যাহত রাখে। কিছুদিন পূর্বে নোয়াপাড়া গ্রামের হিরা মিয়া তার দখলকৃত জায়গাতে পাকা করে মার্কেট নির্মাণ শুরু করলে মাছ ব্যবসায়ীরা তাদের এ জায়গা ফিরে পাওয়ার জন্য এলাকাবাসীর স্মরণাপন্ন হন। এরই প্রেক্ষিতে গত ২১ জুন মীরেরপাড়া গ্রামের লিয়াকত আলীর বাড়িতে যাদবপুর, নোয়াপাড়া, মীরেরপাড়া, বাঘেরখাল চারগ্রামের সমন্বয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান-ক্রমে গতকাল রবিবার স’ানীয় পুটিজুরী বাজারে ২৪ গ্রামের সহস্রাধিক জনতার উপিসি’তিতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পুটিজুরী ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, স্নানঘাট ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, হাজী কুদরত উল্লাহ, আনফর উল্লাহ, শামছুদ্দিন তারা মিয়া, মোতাহার হোসেন, শাহ আব্দুল আহাদ, আব্দুল হাসিম মেম্বার প্রমুখ। সভায় জনতার সামনে উপস’াপিত কাগজপত্র পর্যালোচনা করলে দেখা যায়, জবেদা বেগম ও হিরা মিয়ার অবৈধ দখলকৃত এ জায়গাটি খাস খতিয়ানের অন-র্ভূক্ত। এসময় হিরা মিয়ার পক্ষে প্রতিনিধি হয়ে বাহুবল উপজেলা জাপা সভাপতি শফি আহমদ চৌধুরী হিরা মিয়ার দখলকৃত জায়গাটির বৈধ কাগজপত্র দেখাতে ১৫ দিন সময় প্রার্থনা করলে উপসি’ত জনতা তাকে ৭ দিনের সময় দেন। এ সময়ের মধ্যে মালিকানা সত্ব প্রমাণ করতে পারলে মার্কেট নির্মাণ চালু করতে পারবেন। অন্যতায় হিরা মিয়ার মার্কেট নির্মাণ বন্ধ থাকবে। আর জবেদা বেগমের দখলকৃত মার্কেটটি উচ্ছেদ করে মাছ বিক্রির জন্য তাৎক্ষণিক উন্মুক্ত করে দেয়া হয়। সভায় বাজারের কাপড় ব্যবসায়ী লামা পুটিজুরী গ্রামের সুজিত বিশ্বাসের পুত্র দুলাল বিশ্বাস কর্তৃক ওই দখলকৃত জায়গা নিয়ে বাজারের কয়েকজন ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিলে উপসি’ত জনতা তাকে অবাঞ্ছিত ঘোষনা করেন। এর পর পরই সে ভয়ে তার দোকানপাট বন্ধ করে আত্মগোপনে চলে যায়। বর্তমানে এলাকাবাসী ও মাছ ব্যবসায়ীদের মাঝে স্বসি’ ফিরে এসেছে।
১২
চুনারুঘাটে একই রাতে দুই বাড়ীতে ডাকাতি
৩ ভড়ি স্বর্ণসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে একই রিাতে দুই বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুটি বাড়ি থেকে ৩ ভড়ি স্বর্ণ, নগদ ২৫ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে বালিয়ারী গ্রামের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া মাওলানা ইউসুফ আলীর বাড়ি ও একই গ্রামের দুবাই প্রবাসী আব্দুল কাইয়ূমের বাড়ীতে ডাকাতির ঘটনাগুলো ঘটে। ইউসুফ আলীর পরিবারের সদস্যরা জানান, ওই রাতে একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে হাত, পা বেঁধে এক ভড়ি স্বর্ণ, নগদ ৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট লুটে নিয়ে পালিয়ে যায়। এদিকে একই রাত সাড়ে ৩টার দিকে বালিয়ারী গ্রামের দুবাই প্রবাসী আব্দুল কাইয়ূমের বাড়ীতে গ্রীল কেটে ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরের সকলকে হাত, পা বেঁধে দুই ভড়ি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা ও ৪টি মোবাইল সেটসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
১৩
মাধবপুরে বিপুল পরিমাণ পোনা মাছ অবমুক্ত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ হাওর অঞ্চলে মৎস্য চাষ ব্যবস’াপনা কর্মসূচীর আওতায় মাধবপুর উপজেলার সোনাই নদীর চৌমুহনী ও বহরা রাবার ড্যামের সংরক্ষিত মৎস্য অভয়াশ্রমে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় মৎস্য অভয়াশ্রমের পাঞ্জাতন মাজার এলাকায় রুই জাতীয় বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুকোমল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শেলী, কৃষি কর্মকর্তা আতিকুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা হাসান আলী, মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আক্তার হোসেন মনির, আওয়ামীলীগ নেতা ডাঃ এনামূল হক শাহরাজ, মিজানুর রহমান দুলু, ইউপি সদস্য বোরহান উদ্দিন ভূইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন।
১৪
মাধবপুর কিন্ডার গার্টেন
এসোসিয়েশনের অভিষেক
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে নবগঠিত এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার, ডাঃ ইমরুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সেক্রেটারী জিয়াউর রহমান, প্রেসক্লাব সভাপতি রোকন উদ্দিন লস্কর, কাওছার আহম্মেদ প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে স’ানীয় শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
১৫
গতকাল ছিল ৫ম শ্রেণীর ছাত্রী রাফিয়ার বিয়ে
প্রশাসনের হস-ক্ষেপে বিয়ে পন্ড
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে একটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে করে অল্প বয়সে বিয়ের পীড়িতে বসা থেকে রক্ষা পেল পূর্ব সিংহগ্রাম রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রাফিয়া (১১)। সে উপজেলার পূর্ব সিংহগ্রামের ইছাক মিয়ার মেয়ে। একই গ্রামের ফজলুর রহমানের ছেলে মিলন মিয়ার সাথে তার বিয়ে ঠিক করা হয়েছিল। গতকাল রবিবার ছিল বিয়ের তারিখ। উভয় পক্ষ বিয়ের সব আয়োজন সম্পন্নও করেছে। রাত পোহালেই বিয়ের পীড়িতে বসানো হবে অপ্রাপ্ত বয়স্ক নাফিয়াকে। এরই মধ্যে খবর পৌছে যায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহাবুুবুর রহমান এর কাছে। খবর পেয়ে তাৎক্ষণিক তিনি পুলিশ প্রশাসনকে অবহিত করেন। বিয়ের আগের রাতেই পুলিশ ছুটে যায় কনের বাড়িতে। সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় পুলিশ।
১৬
আষেঢ়া গ্রামে দুই সহোদরের
পরিবারে সংঘর্ষ ॥ আহত ৪
স্টাফ রিপোর্টার ॥ জায়গা নিয়ে বিরোধের জের দুই সহোদরের পরিবারের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার আষেঢ়া ফান্ডাইল গ্রামে। স’ানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল হেকিম ও তার ভাই আব্দুল মালিকের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল ৬টার দিকে উভয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল হেকিম (৫৫), পেয়ারা বেগম (৪৫), হাফিজা আক্তার (১৪) ও মাসুদা আক্তার (১৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৭
নবীগঞ্জে এক ব্যক্তিকে
পঞ্চায়েতের বয়কট
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রবিউল হোসেনকে বয়কট করেছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতকে তুচ্ছ তাচ্ছিল্য ও ইউপি সদস্য শেখ সাদিকুর রহমান শিশুর বিরুদ্ধে কুৎসা রটনা, অপ-প্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় গ্রাম পঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হয়। সভায় রবিউল হোসেনের অপকর্মের নিন্দা জানিয়ে উপসি’ত পঞ্চায়েত তাকে বয়কটের সিদ্ধান- গ্রহণ করে। গত শনিবার দিবাগত রাত ৯টায় ইউপি মেম্বার শেখ সাদিকুর রহমান শিশুর বাড়ীতে পঞ্চায়েতে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি মেম্বার মোঃ দরবেশ মিয়া। বক্তব্য রাখেন, সাবেক মেম্বার হাজ্বী নাইওর মিয়া, জিল্লুর রহমান শিশু মিয়া, আতাউর রহমান সুনু, সবুজ মিয়া, মকসুদ মিয়া, কওসর মিয়া, রুহেল মিয়া, নুরুল ইসলাম খা, কমর খা, মকলিছ মিয়া, রুসমত খা, কাচা খা, সোনাফর মিয়া, হেলাল মিয়া, ইলাল মিয়া, সেলিম মিয়া, জিলদার মিয়া, আসিক মিয়া, মনফর খা, আনজব মিয়া, মাহি চৌধুরী, সাবেক মেম্বার আরশ মিয়া, সিরাজ মিয়া, সৈয়দ আহমদ আলী, সোহেল মিয়া, জামাল মিয়া, হাসমত উল্লাহ, বারিক মিয়া, মুদ্দাসির মিয়া, রফিক মিয়া, রমাই খা, এওর মিয়া, ফরিদ মিয়া প্রমূখ।
১৮
নবীগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান
পদে উপ-নির্বাচনের হাওয়া
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সদ্য প্রয়াত উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজীর মৃত্যুতে শূণ্য ঘোষিত পদে নির্বাচনের হাওয়া বইতে শুরু হয়েছে। হাফ ডজন প্রার্থী নির্বাচন নিয়ে তাদের আগ্রহের কথা ব্যক্ত করেছেন। উপ-নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং প্রক্রিয়া নিয়ে চলছে বিশ্লেষন। আওয়ামীলীগ, বিএনপি সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নবীগঞ্জের সাধারণ মানুষের দাবি উপ-নির্বাচনের আয়োজন নিয়ে সংশয় রয়েছে। জটিল মেরুকরণ দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীরা স’ানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স’ানীয় সরকার বিভাগ-২ শাখা থেকে প্রেরিত উপ-নির্বাচন সংক্রান- প্রজ্ঞাপনকে আশার আলো হিসেবে অভিহিত করেছেন। উপজেলা প্রশাসন ও পরিষদ সূত্র জানায়, গত ৫ জুন স’ানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন উপজেলা প্রশাসন ও পরিষদের নিকট প্রেরণ করা হয়েছে। ১৩ মে পরিষদের চেয়ারম্যান দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজীর মৃত্যুতে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ১৪ (১) (চ) ধারা অনুসারে সরকার নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করে। নির্বাচন কমিশনের সচিবকে পদ শূণ্য হওয়ায় উপ-নির্বাচনের ব্যবস’া গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রেরিত প্রজ্ঞাপনের অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক হবিগঞ্জ, উপ-পরিচালক বাংলাদেশ ফরম্স ও প্রকাশনা অফিস, উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে দেয়া হয়েছে। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করে ২০ (বিশ) কপি স’ানীয় সরকার বিভাগ উপজেলা-২ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়। উপজেলা প্রশাসনের তরফ থেকে প্রজ্ঞাপন সংক্রান- বিষয়টি সিলেটের বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে। এদিকে, উপ-নির্বাচনের প্রার্থীতা নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন বিগত তিনটি নির্বাচনে অংশ নেয়া শক্তিশালী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আলমগীর চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনসুর আহমেদ, প্রয়াত সাংসদ দেওয়ান ফরিদ গাজী তনয় শাহ নেওয়াজ গাজী মিলাদ, সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার দাশ, মতিউর রহমান পিয়ারা, ডাঃ আব্দুল হাই চৌধুরী। এছাড়া ও জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে বিবেচনায় নিয়ে প্রার্থীতায় চমক আসতে পারে বলে অনেকেই মতামত ব্যক্ত করেছেন।
২০
কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ৯নং
ওয়ার্ড আ’লীগের সম্মেলন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং মান্দারকান্দি ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন গতকাল বিকালে সম্পন্ন হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আসকির মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনোয়ার মিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সবুর, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, অঞ্জন পুরকায়স’, বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, ফরহাদ হোসেন, হুসাইন আহমদ, সারপিন চৌধুরী, টগর ধর, শ্যামানন্দ ভট্টাচার্য্য, মোঃ ছাতির আলী, ছাও মিয়া, ময়না মিয়া, আব্দুল হাই, শাহ কাচন মিয়া, নুরুল আমীন প্রমূখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে নুরুল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি একাধিক প্রার্থী হওয়ার ঐ পদে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়।




June 26th, 2012
habiganjexpress
Posted in