Saturday 25th May 2013

২৪-০৬-২০১২ ইং এর পত্রিকার সকল সংবাদ

16

২৪-০৬-২০১২ ইং এর পত্রিকার সকল সংবাদ


চুনারুঘাটের করাঙ্গী নদী থেকে
অবৈধভাবে বালু উত্তোলন
নদীর তীর ভেঙ্গে ব্রীজ ভেসে গিয়ে যোগাযোগ বিছিন্ন জনদূর্ভোগ চরমে
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের করাঙ্গী নদীর তীর ভেঙ্গে যাতায়াতের একমাত্র বাঁশের নির্মিত ব্রিজটি ভেসে গেছে। এতে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ অবস’া হয়েছে বলে স’ানীয়রা জানান। এলাকাবাসী জানান, উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের শাহাপুর-শ্রীবাড়ী মধ্যবর্তী (আলাপুর) করাঙ্গী নদীর উপর স’াপিত বাঁশের ব্রিজের গোড়া থেকে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে নদীর তীর ভেঙ্গে বাঁশের ব্রীজটি ভেসে যায়। ব্রিজটি ভেসে যাওয়ায় শ্রীবাড়ী, দারাগাঁও, পারকুল এলাকার হাজারো লোকজন সাটিয়াজুরী ইউনিয়ন অফিসসহ উপজেলা সদরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরী প্রয়োজনে জীবনের ঝুকি নিয়ে বর্তমানে ওই এলাকার মানুষজন সাঁতরিয়ে নদী পারাপার হচ্ছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া গ্রামের আব্দুল্লাহ্‌ সমপ্রতি পৃথক দু’টি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দায়েরের পর সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা কিসিঞ্জার চাকমা ঘটনাস’ল পরিদর্শন করেন এবং বালু উত্তোলনের নিষেধাজ্ঞা জারি করেন। কিন’ নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করছে উপজেলার আটালিয়া গ্রামের আব্দুল ছালাম ও ইদ্রিছ আলীসহ একদল বালু খেকো। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে পকেট ভারী করছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করলেও কর্তৃপক্ষ কোন ব্যবস’া নিচ্ছেনা বলে এলাকাবাসী জানান।


সাপ্তাহিক হবিগঞ্জ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
কালো টাকার মালিকদের কাছ থেকে
সংবাদপত্র জগত মুক্ত করতে হবে
স্টাফ রিপোর্টার ॥ কালো টাকার মালিকদের কাছ থেকে  সংবাদপত্র জগত মুক্ত করতে না পারলে তা হবে দেশের জন্য অশনী সংকেত। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক হবিগঞ্জ’ নামে একটি পত্রিকার আত্মপ্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। তারা বলেন, দেশের উন্নতি ও সমৃদ্ধির মূল হাতিয়ার সংবাদপত্র জগতকে যেকোন ভাবেই রক্ষা করতে হবে। সাপ্তাহিক হবিগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বাংলাদেশ টেলিভিশন এর নির্বাহী প্রযোজক (বার্তা) জাহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ’র সিনিয়র সহকারি সম্পাদক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলমগীর চৌধুরী, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, সাপ্তাহিক হবিগঞ্জ এর উপদেষ্টা এডভোকেট আফিল উদ্দিন। স্কাউট লিডার কাউছার আহমেদ রুমেলের উপস’াপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক এর সম্পাদক ফজলুর রহমান, বিটিভি’র হবিগঞ্জ প্রতিনিধি আলমগীর খান, এটিএন বাংলা’র হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এস এম নুরুজ্জামান শওকত, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে স’ানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনীতিক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপসি’ত ছিলেন। সভায়  বক্তারা বলেন, হবিগঞ্জ সংবাদপত্রের উর্বর ভূমি। এখান থেকে প্রতিদিন ৯টি দৈনিক পত্রিকা বের হচ্ছে। বাংলাদেশের অন্য কোন জেলা শহর থেকে এতগুলো পত্রিকা বের হয় কি না সন্দেহ আছে। তবে শুধুমাত্র পত্রিকা বের করলেই হবে না, মানসম্মত সংবাদ প্রকাশ করতে হবে। তারা বলেন, পত্রিকায় সংবাদকর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অল্পশিক্ষিতদের নিয়োগ দিলে তারা সাংবাদিক না হয়ে সাংঘাতিক রূপ ধারণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির বলেন, সাপ্তাহিক হবিগঞ্জ জেলার শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন  করবে। এ জন্য শিক্ষিত ও যোগ্য লোকদের এ পত্রিকায় নিয়োগ দিতে হবে।


হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে
আন-র্জাতিক জনসেবা দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য  দিয়ে গতকাল আন-র্জাতিক জনসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনার সভা, প্রদর্শনী মেলা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০টায় শহরের কালেক্টরেট ভবনের নিমতলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনে মন্ত্রী-এমপি, ডিসি ও এসপি হবেন। তাই তোমাদের জনসেবার গুরুত্ব বুঝতে হবে। তিনি বলেন- সিভিল সার্ভিসে চাকরি নিয়ে জনসেবা করা যায়। তাই এ চাকরি পেতে হলে কঠোর অধ্যবসায় করতে হবে। তিনি আরও বলেন বর্তমান সরকারের আমলের প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। জনসেবার পরিধি বৃদ্ধি পেয়েছে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল ওয়াদুদ, হবিগঞ্জ স’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, হবিগঞ্জ বিদ্যুত উন্নয়ন সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বদরুল আলম খান। জেলা প্রশাসক মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর এম এম মাহমুদুর রহমান। পরে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমপি আবু জাহির
বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামীলীগ
গণমানুষের কল্যাণে কাজ করে যাবে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ গণ মানুষের দল। জনগনের মাঝেই এর সৃষ্টি। তাই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামীলীগ গণমানুষের কল্যাণে কাজ করে যাবে। আর যাদের সৃষ্টি ক্যান্টনমেন্টে তারা একদিন বিলিন হয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। আগামীতেও জনগন আওয়ামীলীগকেই বিজয়ী করবে বলে আমাদের বিশ্বাস।
আওয়ামীলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী টিপু, সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির, শ্রম সম্পাদক সজিব আলী, কৃষি সম্পাদক সেলিম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ। এর আগে দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস-বক অর্পন করেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর  নেতাকর্মীরা।


হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥ এম ইলিয়াস আলীর সন্ধান ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে।
কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বেবীষ্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিমের সভাাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ডাঃ আহমুদুর রহমান আবদালের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল হাসিম, হবিগঞ্জ জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক এডঃ এসএম বজলুর রহমান, জেলা বিএনপির তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা ওলামাদলের আহ্বায়ক ক্বারী কবির হোসেন, মোঃ আজম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক এডঃ সগীর আহমদ সাজ্জাদ, এডঃ আফজাল হোসেন, এম এ মন্নান, মহিবুল আলম, জেলা যুবদল নেতা এস এম মানিক, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাবুদ্দিন, বানিয়াচঙ্গ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামিউল বাছিত খান, লাখাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মশিউর রহমান চৌধুরী সাচ্চু প্রমুখ।
উপসি’ত ছিলেন জেলা যুবদল নেতা শামসুল ইসলাম মতিন, মোঃ আবুল কালাম, হাবিবুর রহমান, মুকিম চৌধুরী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল হায়দার সিদ্দিকী, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকবর আলী খান রোবেল, মিজানুর রহমান জামাল, সজীব আহমেদ, বানিয়াচঙ্গ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন ফারুক, শ্রমিকদল নেতা ইউনুছ মিয়া, আজিজুর রহমান বাবলু, হবিগঞ্জ সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, আব্দুল হান্নান মোড়ল, বাহুবল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান, লাখাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুফায়েল চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আব্দুল্লাহ, আফিল উদ্দিন, ফরিদুজ্জমান খান, জোটন রায়, রমজান আলী, হারুন, ছালেক মিয়া, সোহাগ, মাসুম, আক্তার মিয়া, ইউনুছ মিয়া, আব্দুর রউফ, শাহজাহান মোল্লাহ, সমুজ মেম্বার, মুজিবুর রহমান মেম্বার, অনুপম দাস প্রমুখ।


বানিজ্য মেলার বন্ধের এমপি আবু জাহিরের কাছে স্মারকলিপি প্রদান
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার বন্ধের দাবীতে শহরের ব্যবসায়ীরা এমপি এডভোকেট মোঃ আবু জাহিরের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় তার বাসভবনে হবিগঞ্জ ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপসি’ত ছিলেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শেখ নুরুল আমিন শামসু, সাধারণ সম্পাদক  আহমেদ কবির আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, হাজী অলিউর রহমান, শামসু মিয়া, জমিলু্‌ন্নবী ফয়সল, রূপদাশ, মাহবুল হাসান রিজু প্রমুখ। স্মারকলিপি প্রদানকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে মেলা বন্ধের দাবী জানান। স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ্য করেন হবিগঞ্জ চেম্বার কৃষি, শিল্প ও বানিজ্য মেলার নামে প্রহসন শুরু করেছে। মেলায় প্রকাশ্যে লটারী বন্ধ থাকলেও নামে বেনামে এ কার্যক্রম চলিয়া আসছে। ওই অসামাজিক কার্যকলাপ ধর্মীয় মূল্যবোধ আঘাত করে সমাজে অসি’রতা সৃষ্টির মাধ্যমে সমাজকে ধবংস করছে। তাই আইনশৃংখলার অবনতি ঘটে যাচ্ছে। তাই জনগনকে রক্ষায় মেলার বন্ধের জন্য আহবান জানানো হয়।


জেলা স্বেচ্ছাসেবক দলে যোগদান
গতকাল বাহুবল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আজগর আলী ও ছাত্রলীগ সদস্য মোঃ রনি মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী স্বেচ্ছাসেবক দলে যোগদান করেন। গতকাল বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সেলিম ও যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদালের হাতে ফুলের তোড়া দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ বাস-বায়নের লক্ষ্যে নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলে যোগদান করেন।


বানিয়াচং উপজেলা রিপোর্টার’স্‌ ইউনিটি কমিটি গঠন
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সাংবাদিকদের বস’নিষ্ট ও গঠনমূলক সংবাদ পরিবেশনের লক্ষ্যে বানিয়াচং উপজেলা রিপোর্টার’স্‌ ইউনিটি কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সকালে বানিয়াচং বড়বাজারে রিপোর্টার’স্‌ ইউনিটি কমিটি গঠনের লক্ষ্যে শেখ নমীর আলীর সভাপতিত্বে ও এস এম সাইফুল ইসলাম সেলিমের পরিচালনায় এক সভা অনুষ্টিত হয়। এতে বিভিন্ন জাতীয় দৈনিক ও হবিগঞ্জের দৈনিক পত্রিকার সাংবাদিকরা বক্তব্য রাখেন। পরে উপসি’ত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে শেখ নমীর আলীকে (হবিগঞ্জের আয়না) সভাপতি, আক্কাছ আলী খান (সাপ্তাহিক জনতার দলিল), আজিমুল হক স্বপন, একে আজাদকে (হবিগঞ্জের আয়না) সহ-সভাপতি, এস এম সাইফুল ইসলাম সেলিমকে (প্রতিদিনের বাণী) সাধারণ সম্পাদক, জীবন আহমেদ লিটন (হবিগঞ্জের আয়না), জমাল উদ্দিন আলফুকে (বিবিয়ানা) সহ-সাধারণ সম্পাদক, সাহিদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, শিব্বির আহমদ আরজুকে (দৈনিক খোয়াই) দপ্তর সম্পাদক, এস এম জহিরুল হককে (আয়নার) প্রচার সম্পাদক, আবুল কাশেমকে (দৈনিক সংগ্রাম) অর্থ-সম্পাদক, আব্দুল কদ্দুস বিশ্বাসকে (দৈনিক খবর পত্র) সিনিয়র নির্বাহী সদস্য, নজরুল ইসলাম তালুকদার (বাণী) , অলিউর রহমান, (বিবিয়ানা) খোরশেদ আলম (বিবিয়ানা), আঃ ছামাদ, (বিবিয়ানা), আল আমিন আহমেদ (আয়না), শেখ জুবায়ের আহমেদ (বিবিয়ানা), রাজু আহমেদ (বিবিয়ানা) কে নির্বাহী সদস্য মনোনীত করে ২০ সদস্য বিশিষ্ট বানিয়াচং উপজেলা রিপোর্টার’স ইউনিটি কমিটি গঠন করা হয়।


শুধু পাশের হার বাড়ালে হবে না,
জ্ঞান অর্জন করতে হবে-বিউটি
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি বলেন, মেধাবিকাশ ঘটাতে হলে শিার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ প্রয়োজন। শুধু পাশের হার বাড়ালে হবে না, জ্ঞান অর্জন করতে হবে। গতকাল শনিবার বানিয়াচং এল.আর. সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সাগরদিঘী পশ্চিম পাড় ছাত্র সংস’া আয়োজিত ওয়ালটন শো-রুম ও এমসি ইলেকট্রনিক্সের সৌজন্যে আয়োজিত এক কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিশিষ্ট্য মুরুব্বী মোঃ আলাউদ্দিন মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোঃ আব্দাল হোসেন খান, এল.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন ও বিএইচডি আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোবাশ্বির আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ মনির উদ্দিন ও মোঃ জাকির আহমেদ, ব্যবসায়ী মামুন মিয়া, মাহমুদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ এনামুল হক।

১০
ভারতীয় কাঁঠালে বাজার সয়লাব
চুনারুঘাট প্রতিনিধি ঃ ভারতীয় কাঁঠালে ভরে গেছে বাজার। উজানের ছড়া দিয়ে এ কাঁঠাল হর -হামেশা আসছে দেশে। কাঁঠালের চালানের সাথে আসছে মাদক দ্রব্য।
সীমান- সুত্র জানায়, ত্রিপুরা রাজ্যের পাহাড়ী অঞ্চল থেকে সে দেশের ব্যবসায়ী ও কৃষক কাঁঠাল এনে প্রথমে মওজুদ করে ঘোষপাড়া, প্রহড়মুড়া, কেদারাকোট সীমানে-। এখান থেকে উজান থেকে প্রবাহিত পাহাড়ী ছড়া দিয়ে এ কাঁঠাল খোয়াই নদী দিয়ে চালি বেঁধে আনা হয় মোকামঘাট সহ নিরাপদ অন্যান্য স’ানে। পরে তা নেয়া হয় আসামপাড়া বাজারে। বাল্লা সীমানে-র শ্মশানঘাট, কলিবাড়ী, বড়ক্ষের সীমান- দিয়ে ভারতের কাঁঠাল এসে বাজার সয়লাব হয়েছে-এমন দাবী প্রত্যক্ষদর্শীর। সুত্র জানায়, প্রতি কাঁটালের জন্য বাল্লা বিজিবি’র সদ্যরা পান ৪টাকা। আর আসামপাড়া বাজার ইজারা পায় ২ টাকা করে। ভারতের কাঁঠালে বাজার ভরে যাওয়ায় দেশের কাঁঠাল বিক্রিয়কারীরা মার খাচ্ছেন।

১১
ব্যাংকার আব্দুল মুকিতের মৃত্যুতে
ব্যাংকার্স এসোসিয়েশনের শোক
প্রেস বিজ্ঞপ্তি ॥ সড়ক দুর্ঘটনায় উত্তরা ব্যাংকের সাবেক ব্যবস’াপক মোঃ আব্দুল মুকিত এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের কার্যকরী কমিটি নেতৃবৃন্দ। গত ২০ জুন কার্যকরী কমিটির প্রথম সভায় নেতৃবৃন্দ শোক প্রকাশ করে নিহত আব্দুল মুকিতের আত্মার শানি- কামনা করেন ও শোক সন-প্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, ১৯৭৭ সালে উত্তরা ব্যাংকে আব্দুল মুকিতের কর্মজীবন শুরু হয়। সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করে ২০১০ সালে শ্রীমঙ্গল শাখা থেকে তিনি অবসর গ্রহন করেন। গত ১৮ জুন লস্করপুর রেল ক্রসিংয়ে মর্মানি-ক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

১২
শায়েস-াগঞ্জের প্রবীণ
মানুষটি আর নেই
কামরুল হাসান, শায়েস-াগঞ্জ থেকে ॥ বয়স ১৩৫ বছর । শুনা মাত্রই  হতভম্ব হয়েছেন অনেকেই। আবার কেউ কেউ ভাবছেন হয়তো বিছানায় শুয়ে শুয়ে রোগ শোকে ভোগছেন। না, মৃত্যুর আগের দিন পর্যন- তিনি হাটাহাটি করেছেন।  প্রবীন এই মানুষটি চলে গেলেন এখন না ফেরার দেশে। তার মত এমন ভাগ্যবান মানুষ সারা দেশে কয়জন ছিলেন?  সঠিক খোঁজ করলে দু’চার জন পাওয়া যাবে কি না সন্দেহ আছে বলে মনে করছেন এলাকার সচেতন সমাজ। হবিগঞ্জ জেলার শায়েস-াগঞ্জ পৌর এলাকাধীন কুতুবের চক মহল্লার মরহুম আনোয়ার মাষ্টারের ভাগ্যবান সন-ান আঃ রাজ্জাক ওরফে সুফি মিয়া। ২২ জনু শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টায় তিনি ইনে-কাল করেছেন (ইন্না……রাজিউন)। শনিবার সকাল ১১টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস’ানে দাফন করা হয়েছে। শত শত মুসল্লি অংশগ্রহন করে জানাজায়।  মরহুমের পারিবার সূত্রে জানা যায়, উনবিংশ শতাব্দিতে তার জন্ম। তিনি বিংশ শতাব্দি পর্যন- কর্মব্যস’তায় কাটিয়েছেন। একবিংশ শতাব্দির দারপ্রানে- এসে শারীরীক অসুখ বিসুখে ভোগেছেন ঠিকই কিন’ মনের সাহসের জোরে কোন রোগ তাকে খাবু করতে পারেনি। বয়সের ভারে নুয়ে গেলেও এই প্রবীণ মানুষটি বাংলা ভাষার পাশাপাশি ইংরেজী, হিন্দি ও উর্দুতে অনড়গল কথা বলেছেন মানুষের সাথে। চশমা ছাড়া কোরআন শরীফ, দৈনিক পত্রিকা পড়েছেন। তিনি বাংলাদেশ রেলওয়ের লগো বিভাগের অবসর প্রাপ্ত চাকুরীজীবি। ১৯৭৮ সালে চাকুরী থেকে অবসর গ্রহন করে মৃত্যুর আগ পর্যন- অবসরকালীন ভাতা পেয়েছেন। ৫ম শ্রেণি পর্যন- পড়া লেখা করেছেন। মেধা আর সাহস তাকে ঘরে আটকে কিংব বেকার রাখতে পারেনি। মাত্র ১১ টাকা বেতনে রেলওয়েতে চাকুরী নিয়ে অবসর সময়ে বেতন বাড়িয়ে হয় ৩৭২ টাকা। অবসরেও বাড়তে থাকে তার ভাতা। চলতি বছরের মে মাসেও অবসরকালীন ১হাজার ৯শত টাকা ভাতা পেয়েছে।  ৬ ছেলে ৫ মেয়ের গর্বিত পিতা ছিলেন তিনি। অসংখ্য আত্মীস্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলে-মেয়েদের সংসার মিলিয়ে নাতি নাতনি দেখেছেন ৭০ জনেরও বেশ।

১৩
বানিয়াচংয়ের কদুপুর গ্রামের হত্যা
মামলার আসামী রকিব গ্রেফতার
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাম্য দাঙ্গার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের কদুপুর গ্রামের খালিক হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল রকিবকে গ্রেপ্তর করেছে পুলিশ। গত শুক্রবার বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও চাঁদাবাজী ও সংঘর্ষের আরো মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল রকিব গ্রাম্য দাঙ্গা সংঘটিত হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। উল্লেখ্য, বানিয়াচং উপজেলার ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কদুপুর গ্রামে  রসুলগঞ্জ বাজারের মসজিদের সামনে পূর্বের দেয়া একটি স্পীডব্রেকার ভেঙ্গে দেয়াকে কেন্দ্র করে  এক সংঘর্ষে মহিলাসহ প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়। তন্মধ্যে গুরুতর আহত উসমান উল্বার ছেলে খালিক মিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস’ায় মারা যায়। পরে নিহতের ভাই সিরাজ মিয়া বাদী হয়ে আব্দুল রকিবসহ ৫২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গতকাল তাকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত আব্দুল রকিবকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে। কদুপুর গ্রামে দীর্ঘ দিন ধরে সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া এবং আব্দুল আলীম গংদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পরে মধ্যে একাধিক মামলা মোকাদ্দমাও চলছে। এসব ঘটনায় কদুপুর গ্রামে একের পর এক হত্যার মতো জগণ্য অপরাধ সংঘটিত হচ্ছে। আর এতে ইন্ধন দিচ্ছেন কিছু সংখ্যক সমাজপতি।

১৪
চুনারুঘাটে কাউন্সিলর জলিলের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন
মামলার প্রতিবাদে মাইক্রো সমিতির বিক্ষোভ মিছিল
চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও শ্রমিক নেতা মোঃ আব্দুল জলিলের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে চুনারুঘাট মাইক্রো সমিতি ও ৬নং ওয়ার্ডবাসী বিক্ষোভ মিছিল করেছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় চুনারুঘাট মাইক্রো সমিতি ও ৬নং ওয়ার্ডবাসী চুনারুঘাট পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন চুনারুঘাট মাইক্রো সমিতির সেক্রেটারী মোঃ লুৎফুর রহমান, মোঃ লাল মিয়া, মোঃ জালাল মিয়া, আমীন আলী, ফয়সল মিয়া, লিটন মিয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, গত রবিবার চন্দনা গ্রামের দুবাই প্রবাসী আবুল কালামের স্ত্রী হেলেনা আক্তার কাউন্সিলর আব্দুল জলিলের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করেন। এ ব্যাপারে আব্দুল জলিল কাউন্সিলর জানান, চন্দনা গ্রামের মোঃ আবুল কালাম ও তার স্ত্রী হেলেনা আক্তার আমার ভাইসহ এলাকার ৮/১০ জন কে দুবাই পাঠিয়ে কোন কাজ না দিয়ে মরুভূমিতে ছেড়ে দেয়। এ ব্যাপারে আমার ভাই শামছুল হকসহ এলাকার প্রতারিত আরও ৬ জন ব্যক্তি বাদী হয়ে তাদের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতারণা মামলাগুলোর আসামী হেলেনা আক্তার জামিনে এসে আমার বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করেছে।

১৫
মাধবপুরে সন্ত্রাসী হামলায়
ভূমিহীন মুক্তিযোদ্ধা পুত্র আহত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥  মাধবপুরে ছাগল খোয়াড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র সন্ত্রাসী হামলায় আহত হয়েছে জিয়াউর রহমান নামে এক ভূমিহীন মুক্তিযোদ্ধার ছেলে। আখাউড়া-সিলেট রেল সেকশনের উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইটাখোলা রেলওয়ে ষ্টেশনে গতকাল শনিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে জানা যায়, ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা শাহারাজ মিয়া ইটাখোলা ষ্টেশনের পরিত্যক্ত ভবনে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। গত চৈত্র মাসে ইটাখোলা রেলওয়ে ষ্টেশনের পূর্ব ও পশ্চিম দিকে সৃজিত লেবু বাগানটি মুক্তিযোদ্ধা শাহরাজ মিয়া নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশনের সাবেক ষ্টেশন মাষ্টার মহি উদ্দিনের নিকট থেকে ২০ হাজার টাকার বিনিময়ে ৫ বছরের জন্য ইজারা গ্রহন করেন। গত শুক্রবার বিকেলে রসুলপুর এলাকার নূর মিয়ার ছেলে ফয়সল মিয়ার কয়েকটি ছাগল লেবু খেত নষ্ট করে। এ সময় জিয়াউর রহমান ২টি ছাগল ধরে খোয়াড়ে নিয়ে যান। এতে ফয়সল ক্ষিপ্ত হয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৫টার দিকে তার কয়েকজন বন্ধুদের নিয়ে ইটাখোলা রেলওয়ে ষ্টেশনে জিয়াউর রহমানকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত জিয়াউরকে মাধবপুর উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

১৬
নবীগঞ্জে আন-র্জাতিক জনসেবা দিবস পালিত
ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ গতকাল নবীগঞ্জে আন-র্জাতিক জনসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরিষদের হল রুমে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মিঠু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাসুম আহমদ জাবেদ, নাজমুল হুদা, ডাঃ আব্দুস সামাদ, আব্দুস ছালাম, আব্দুল হাই প্রমূখ। সভায় বক্তারা জনসাধারণের চাহিদা অনুযায়ী কাংখিত মানের সেবা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

১৭
নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে
বখাটেকে ১ বছরের কারাদন্ড
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে এক বখাটে যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত বখাটের নাম তোফাজ্জুল হোসেন (২৫)। সে আউশকান্দি ইউনিয়নের আমকোনা গ্রামের ইকবাল মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বখাটে তোফাজ্জুল হোসেন দীর্ঘ ৬ মাস যাবৎ একই এলাকার মুজিবুর রহমানের স্ত্রী হেলেনা আক্তারকে বিভিন্নভাবে উত্যক্ত করে করে আসছিল। গত ১৮ জুন হেলেনা আক্তার তার নানা বাড়ী শায়েস-াগঞ্জ যাবার জন্য স’ানীয় আউশকান্দি বাজারে আসে। এ সময় বখাটে তোফাজ্জুল হোসেন তাকে টানা হেচড়া করে শ্রীলতাহানী করে। এ ব্যাপারে শুক্রবার হেলেনা আক্তার নবীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার সকালে পুলিশ আউশকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে।  গ্রেপ্তারের পর তোফাজ্জুলকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামছুুল ইসলাম এর কাছে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক মোহাম্মদ শামছুুল ইসলাম।

১৮
চুনারুঘাটে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সভা
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ইসলামী মিশনের উদ্যোগে “জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিক সমস্যা শীর্ষক” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সাইয়েদ কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন নরপতিস’ ইসলামিক মিশনের প্রধান ডাঃ মৌসুফা মেহরীবান। বিশেষ অতিথি ছিলেন উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, চুনারুঘাট সরকারি কলেজের প্রভাষক সোহেল আহমদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারী জামাল হোসেন লিটন, সাংবাদিক মোঃ হাছান আলী, ইসমাইল হোসেন বাচ্চু প্রমূখ। জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা-সমাবেশ, বিশেষ করে মসজিদের ইমামদের ভূমিকার গুরুত্ব আরোপ করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু হানিফ মোহাম্মদ আব্দুল্লাহ, স’ানীয় ইউপি সদস্য মোঃ আবুল হোসেন, অবসরপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা এম এ হান্নান প্রমুখ।

১৯
শায়েস-াগঞ্জে খেলাফত মজলিসের বৈঠক
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস শায়েস-াগঞ্জ  শাখার উদ্যোগে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শায়েস-াগঞ্জ পুরান বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাফেজ  আব্দুল হামিদ। সভায়  বক্তব্য রাখেন, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক ওলীপুরী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আলী, চুনারুঘাট থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, সাধারণ  সম্পাদক মাওলানা আব্দূল কাইয়ূম, মাওলানা এহসানুল হক খান  প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, মিয়ানমারের বৌদ্ধ-মুসলিম দাঙ্গার কারণে যে সমস- মুসলমান অসহায় হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্ঠা করে তাদেরে আশ্রয় প্রদান না করে বর্তমান সরকার মানবাধিকার লঙ্গন করছে। যে কোনো লোক বিপদে পড়ে গেলে তাকে আশ্রয় প্রদান করা সরকরের নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে আমাদের সকলকে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে।

২০
শায়েস-াগঞ্জে সড়ক দূঘর্টনায় নিহত ১
শায়েস-াগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস-াগঞ্জে বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত বাইসাইকেল আরোহী হচ্ছে উলুকান্দি গ্রামের শফিকুর রহমান(১৮) । গত শুক্রবার সন্ধ্যায় বাইসাইকেল চালিয়ে সে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস-াগঞ্জ নতুন ব্রীজ এলাকায় পৌছুলে একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস’ায় তাকে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

২১
কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ৯নং
ওয়ার্ড আ’লীগের সম্মেলন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং মান্দারকান্দি ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন গতকাল বিকালে সম্পন্ন হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আসকির মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনোয়ার মিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সবুর, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, অঞ্জন পুরকায়স’, বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, ফরহাদ হোসেন, হুসাইন আহমদ, সারপিন চৌধুরী, টগর ধর, শ্যামানন্দ ভট্টাচার্য্য, মোঃ ছাতির আলী, ছাও মিয়া, ময়না মিয়া, আব্দুল হাই, শাহ কাচন মিয়া, নুরুল আমীন প্রমূখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে নুরুল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি একাধিক প্রার্থী হওয়ার ঐ পদে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়।

২২
লাখাইয়ের করবা গ্রামে
সংঘর্ষে ১০ জন আহত
স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের করবা গ্রামে দু’দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স’ানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আরজু মিয়া ও সন্‌জব আলীর মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুর রহিম (২৭), জসিম উদ্দিন (২২), জমিলা বেগম (৪৮), আছিয়া বেগম (৩৫) ও সোহাগ মিয়া (১৮)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৩
বাল্লা সীমানে-র মাদক সম্রাট শাহীন গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার ঃ বাল্লা সীমানে-র মাদক সম্রাট শাহীনকে গতকাল সন্ধায় আসামপাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাদা পোষাকে পুলিশ থাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। ধৃত শাহীন ভুইয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের আঃ আওয়াল ভুইয়ার পুত্র। পুলিশ জানায়,  শাহীনের বিরুদ্ধে মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে। সুত্র জানান, বিজ্ঞ কোর্ট থেকে শাহীনের মালামাল ক্রোকের আদেশ রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল।

Both comments and pings are currently closed.

Comments are closed.

সম্পাদক মন্ডলীর সভাপতি ঃ জগদীশ চন্দ্র মোদক, প্রধান উপদেষ্ঠা : আব্দুর রহমান,
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফজলুর রহমান, প্রকাশক কর্তৃক এ কে প্রিন্টার্স থেকে মুদ্রিত ও বাণিজ্যিক এলাকা, হবিগঞ্জ থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১২-১৯৭৮৭৯, ০১৯২৩-৬৪৬৩৩৫, E-mail-habigonjexpress@yahoo.com
Powered by BarmanHost | Designed by: R.Barman | Thanks to The Newskeybd Solution Program
WP Like Button Plugin by Free WordPress Templates