Wednesday 22nd May 2013

২৩-০৬-২০১২ ইং এর পত্রিকার সকল সংবাদ

2

২৩-০৬-২০১২ ইং এর পত্রিকার সকল সংবাদ


পুটিজুরী মাছ বাজার দখল
কাল এলাকাবাসীর উচ্ছেদ অভিযান ॥ এলাকায় উত্তেজনা
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পুটিজুরী মাছ বাজারটি দখলমুক্ত করতে কাল এলাকাবাসী উচ্ছেদ অভিযানে নামবে। এ নিয়ে অবৈধ দখলদার ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আইন শৃংখলা পরিসি’তির অবনতির আশংকা করছেন সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, পুটিজুরী বাজারটি বাহুবল উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার। প্রতিদিন ২০/২২টি গ্রামের মানুষ দৈনন্দিন চাহিদা মেটাতে এ বাজারে আসেন। বাজারটি পুরনো হলেও নির্দিষ্ট কোন মাছ বাজার ছিলনা। এলাকার মানুষের দুর্ভোগ ও বাজার উন্নয়নের কথা চিন-া করে নোয়াপাড়া গ্রামের আকল মিয়া, হিরা মিয়া, মুহিত মিয়া ও বাবুল মিয়া মিলে ২০ শতক জমি নোয়াঐ ও স্নানঘাট গ্রামের মৎস্যজীবিদের পক্ষে ২০ জন মৎস্যজীবির নামে লিখে দেয়া দেন। এ ২০ শতক জমির মধ্যে ৮ শতক জমিতে ওই মৎস্যজীবিরা মাছের ঘর তৈরী করার নিমিত্তে জেলা প্রশাসকের খতিয়ানে লিপিবদ্ধ করে দিলে বর্তমান ইউ/পি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমানের আন-রিক প্রচেষ্টায় জেলা প্রশাসন একটি মাছের ঘর নির্মাণ করে। এর পর থেকে মৎস্যজীবিরা নির্মিত ঘরে ব্যবসা করতে থাকে। বিগত ২০০২ সালে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণের স্বার্থে ওই মাছ বাজারের ঘরটি অধিগ্রহণের আওতায় পড়ে যায় এবং এর ক্ষতিপূরণও ওই মৎস্যজীবিরা পায়। তখন থেকে মাছ ব্যবসায়ীরা নিজেদের অবশিষ্ট থাকা ১২ শতক জমির খোলা জায়গায় বসেই মাছ ব্যবসা করে আসছিল। এদিকে মহা-সড়ক নির্মানের ফলে এর আশপাশের জমির দাম অনেকগুন বেড়ে যায়। ফলে ওই মাছ বাজারের অবশিষ্ট ১২ শতক জমির উপর শকুনী দৃষ্টি পড়ে একটি মহলের। বিগত ২ বছর পূর্বে নোয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী জবেদা বেগম নিজেদের দান করা ওই মাছ বাজারটি রাতের আঁধারে জোর পূর্বক দখল করে নেয়। এর একটি অংশ হিরা মিয়াও দখল করে রাখে। অনেক দেনদরবার করেও মৎস্যজীবিরা এ জমি তাদের কবল থেকে উদ্ধার করতে পারেননি। ফলে মাছ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে মাছ বিক্রি বন্ধ করে দেন। এর কিছুদিন পর এলাকাবাসীর স্বার্থে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, তৎকালীন ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী, বর্তমান চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান এলাকাবাসীকে সাথে নিয়ে দখলদার জবেদা বেগমের কবল থেকে বেদখল হওয়া মাছ বাজার উদ্ধার করে দিলে মাছ ব্যবসায়ীরা বাচাই ঘর তৈরী করে আবার মাছ বিক্রি শুরু করেন। এর কয়েকমাস পরই জবেদা বেগম এলাকার কতিপয় প্রভাবশালী লোকের সহায়তায় জায়গাটি আবারো দখল করে নেয়।. পরে এলাকাবাসী তাদের জায়গা ফিরিয়ে দেয়ার আশ্বাস দিলে প্রথমে শাহ মাহবুবুর রহামানের নিজস্ব ভিটায় সাময়িকভাবে মাছ বিক্রির সুবিধা করে দেন। সেখানে জায়গা সংকুলান না হওয়ায় মহাসড়কের ফুটপাতে বসে দীর্ঘ ২ বছর যাবৎ মাছ বিক্রি করে আসছে মৎস্যজীবিরা। গত কয়েকদিন পূর্বে নোয়াপাড়া গ্রামের হিরা মিয়া তার দখলকৃত জায়গায় পাকা করে মার্কেট তৈরীর কাজ শুরু করে। এতে মৎস্যজীবিরা ক্ষুব্ধ হয়ে জায়গাটি উদ্ধারের জন্য এলাকাবাসীকে চাপ সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে মীরেরপাড়া গ্রামের সাবেক মেম্বার লিয়াকত আলীর বাড়িতে যাদবপুর, নোয়াপাড়া, মীরেরপাড়া ও বাঘেরখাল গ্রামের পাঁচশতাধিক জনতার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান শাহ মাহবুবুর রহামান। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী লিয়াকত আলী, মেম্বার আয়মন আলী, আব্দুল ছালাম, মুতাহার হোসেন, ডাঃ শাহ মুশাহিদ হোসেন ফুল মিয়া, আব্দুল কাদির, আরজু মিয়া, মুহিত মিয়া, লিটন মিয়া প্রমুখ। বৈঠকের আগামীকাল রবিবার ওই চার গ্রামের লোকজন এলাকাবাসীকে সাথে নিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মাছ বিক্রির জন্য ওই ভিটে উম্মুক্ত করে দেয়ার সিদ্ধান- হয়। এ ব্যাপারে দখলদার হিরা মিয়ার পুত্র খালেদ মিয়া বলেন- এ জায়গা আমাদের এবং বৈধ কাগজপত্র আছে। তাহলে আমাদের কেন উচ্ছেদ করা হবে? এর উত্তরে চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান বলেন- বৈধ কাগজপত্র থাকলে তো উচ্ছেদ হবেনা।


নবীগঞ্জে ইলিয়াছ আলী মুক্তি সংগ্রাম
পরিষদের বিক্ষোভ মিছিল পথসভা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ এম ইলিয়াছ আলী মুক্তি সংগ্রাম পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত বুধবার বিকাল ৪ টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নবীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স’ানীয় নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। এম ইলিয়াছ আলী মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি ও থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল পৌর শাখার সাবেক আহবায়ক ইলিয়াছ আলী মুক্তি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম চৌধুরী রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর বিএনপি নেতা সুন্দর আলী, পৌর বিএনপি নেতা অরবিন্ধু রায়, রসময় শীল, এম ইলিয়াছ আলী মুক্তি সংগ্রাম পরিষদের সহ-সভাপতি সুজিত দাশ, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর চৌধুরী, যুবদল নেতা ছায়েদ মিয়া, এম ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, মোঃ শাহীদ আলী, মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক মকবুল হোসেন, অর্থ সম্পাদক শাহ্‌ রুহেল আহমেদ, তজম্মুল আলী নিলু, ছাত্রদল নেতা শাহজাহান চৌধুরী, মোঃ আবু সাঈদ, সৈয়দ শুয়েব আহমেদ, মোঃ আলামীন চৌধুরী, মোঃ ফরহাদ হোসেন, মোঃ হৃদয় আহমেদ, অজিত সুত্রধর, মোঃ মামুন সরওয়ার, মোঃ শুভ আহমেদ প্রমুখ। সভায় বক্তাগণ নিখোঁজ এম ইলিয়াছ আলীর সন্ধান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. সামজুজ্জামান জামান ভাইয়ের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।


রাস-ার নির্মাণ কাজের ভিত্তি প্রস-র স’াপন অনুষ্টানে আবু জাহির
বিদ্যুতের খুটি বাণিজ্য করে
টাকা পাচার করা হয়েছিল
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের মাননীয় সংসদ সদস্য, যোগাযোগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স’ায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন আমি দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা করে যাচ্ছি। মানুষের সেবা ইবাদত মনে করে আমার জীবন যৌবন মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। যার ফলে বিগত ৩ বছর হবিগঞ্জ-লাখাইয়ে ব্যাপক উন্নয়ন করেছি। তিনি গতকাল গোপায়া এবং মশাজান ইউনিয়নে রাস-ার নির্মাণ কাজের ভিত্তি প্রস-র স’াপন শেষে পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিএনপি বর্তমান সরকারের উন্নয়নে বাধাগ্রস’ করছে। হরতাল অবরোধ করে দেশকে অসি’তিশীল করে তুলেছে। তিনি বলেন, বিএনপির আমলে বিদ্যুৎ দেয়ার নাম নেই, কিন’ বিদ্যুতের খুটি বাণিজ্য করে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। তিনি বলেন, গত ৩ বছরে গোপায়া এবং লস্করপুর ইউনিয়নের রাস-াঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, মক্তব, মন্দির, কবরস’ানের ব্যাপক উন্নয়ন করেছি। ইতোমধ্যে পোদ্দারবাড়ী-গোপালগঞ্জ ভায়া দিঘলবাগ রাস-ায় ৩৯ লাখ টাকা এবং মশাজান গেইট হতে মশাজান গ্রামের ভিতর হয়ে দিঘীরপাড় পর্যন- রাস-ায় ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। কিছুদিনের মধ্যেই কাজ শেষ হলে এই অঞ্চলের মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
গতকাল দুপুর ১২টায় গোপায়া ইউনিয়নের পোদ্দার বাড়ী-গোপালগঞ্জ ভায়া দিঘলবাগ রাস-া নির্মাণ কাজ এবং বিকেল ৪টায় লস্করপুর ইউনিয়নের মশাজান গেইট হতে মশাজান গ্রাম পর্যন- রাস-ার নির্মাণ কাজের ভিত্তি প্রস-র স’াপন করেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ উপল েপৃথক পৃথক স’ানে দুটি জনসভা অনুষ্ঠিত হয়। দিঘলবাগ তাবিজ শাহ এর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোপায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মর্তুজ আলী ও মশাজান গেইট প্রাঙ্গনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ ফারুক। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোছাব্বির কুতুব, সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট মোঃ আবুল কালাম, সাবেক মেম্বার ইউনুছ মিয়া, কাজল সরদার, আব্দুল মালেক, লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরো, লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আমজাদ, নুরু মিয়া প্রমূখ। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এর উন্নয়ন কর্মকান্ডে উদ্ধুদ্ধ হয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মোঃ ইউনুছ মিয়া ও আনন্দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও বিএনপি নেতা কাজল সরদার এর নেতৃত্বে শতাধিক লোক এমপিকে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।


জুলুম, নির্যাতন ও ষড়যন্ত্র মোকাবেলা করে
নেতৃবৃন্দকে মুক্ত করে আনতে হবে-জুবায়ের
প্রেস বিজ্ঞপ্তি ॥ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাচাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির গতকাল সকাল ১০টায় হবিগঞ্জ আল ইসলাম ট্রাষ্ট মিলনায়তনে জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমানের  সভাপতিত্বে জেলা সেক্রেটারী মোঃ মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য সিলেট অঞ্চলের আঞ্চলিক টিমের সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।
প্রধান অতিথির বক্তব্যে জুবায়ের বলেন- সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করার জন্য যুদ্ধাপরাধের দোহাই দিয়ে একে একে জামায়াত নেতৃন্দকে গ্রেপ্তার করছে অপর দিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস’ানরত আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা নিয়ে সরকার যে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে তা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত নেতৃবৃন্দের কিছু হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে এবং সরকারের সকল জুলুম, নির্যাতন ও ষড়যন্ত্রের মোকাবেলা করে নেতৃবৃন্দের মুক্তি ও আওয়ামীলীগের চরম দুঃশাসন থেকে দেশবাসীকে মুক্ত করতে জামায়াতের কর্মীদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার উদাত্ত আহ্বান জানান।
উপসি’ত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ লুৎফুর রহমান, মোঃ আব্দুর রহমান, মাধবপুর উপজেলা আমীর মাওঃ আব্দুস শহীদ, চুনারুঘাটের আমীর মাওঃ ইদ্রিছ আলী, সদর আমীর শেখ মাওঃ আব্বাস আলী, পৌর আমীর কাজী মহসিন আহমেদ, মাওঃ নুরুদ্দিন, মোঃ আব্দুর রহিম, মাওঃ হাফেজ মোশাহিদ আহমদ, উপসি’ত ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি ছাত্র নেতা নজরুল ইসলাম প্রমুখ।


সাবেক গণ পরিষদ সদস্য আব্দুল আজিজ চৌধুরী আর নেই
নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,  সাবেক গণ পরিষদ সদস্য ও নবীগঞ্জ জে কে হাইস্কুলের  সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ চৌধুরী আর নেই। গত বৃহস্পতিবার তিনি ইনে-কাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুর সংবাদ গতকাল নবীগঞ্জ উপজেলায় এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসেবে তিনি ছিলেন সবার কাছে সমাদৃত। ১৯৭০ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আওয়ামীলীগের প্রার্থী ইসমত আহমদ চৌধুরী ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইলকে পরাজিত করে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। পরবর্তীতে তিনি জাসদের রাজনীতিতে যোগদেন। অবশ্য পরে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।


বিডিএমএ এর সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ বিডিএমএ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সভা গতকাল দুপুরে স’ানীয় আমিরচান কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ডাঃ ইকবাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন পরিবার পরিকল্পনা হবিগঞ্জের উপ-পরিচালক ডাঃ জসিম উদ্দিন ভুইয়া এতে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বিডিএমএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ প্রদীপ দাশ এতে বক্তব্য  রাখেন ডাঃ সাইফুল আলম চৌধুরী, ডাঃ শেখর কুমার চন্দ্র,ডাঃ সম্পদ দাশ গুপ্ত,ডাঃ কৃতিশ বনিক, ডাঃ শাহনেত্তয়াজ, ডাঃ মুসলেম উদ্দিন প্রমুখ সভায় প্রয়াত বি ডি এম এ হবিগঞ্জ এর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ তৈয়ব উল্লা এর শোক এবং মরোনত্তর সম্মানা ক্রেস্ট দেওয়া হয়।ক্রেস্ট গ্রহন করেন উনার ছেলে মোঃ সোহেল ।সভায় বক্তারা বলেন স্বাস’্য বিভাগের চিকিৎসা সহকারীদের পদবী পরিবতন হয়ে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার করায় প্রধান মন্ত্রী, স্বাস’্যা মন্ত্রী,সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃত্তগতা স’াপন  করা হয়। সভায় বি ডি এম এ এর পদ মযাদা উন্নয়ন সহ অন্যান্য দাবী গুলো বাস-বায়নের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানানো হয়। উক্ত অনুষ্টান পরিচালনা করেন ডাঃ বিষুপদ রায়।


ড.খন্দকার মোশাররফ হোসেন এর
সাথে ডাঃ আবদালের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির স’ায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস’্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন জামিনে মুক্তিলাভ করায় ঢাকার গুলশানস’ বাসভবনে গত ১৫ জুন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ডক্টরস এ সোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখা যুগ্ন আহবায়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা জানান।


এবিসি অ্যাওয়ার্ড পাচ্ছেন বেবী নাজনীন
এএক্সপ্রেস বিনোদন ডেস্ক ॥ শনি ও রোববার নিউইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ায় বিশ্ববিখ্যাত অ্যাস্টোরিয়া ওয়ার্ল্ড মেনরে কনভেনশন অনুষ্ঠানে এবিসি অ্যাওয়ার্ড পাচ্ছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এমআইটি, হার্ভার্ড, কলাম্বিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, এনওয়াইইউ, ইউপেন, ভার্জিনিয়া, বোস্টন কলেজ-ভার্সিটির মেধাবী ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি আন-র্জাতিক অঙ্গনে যারা বাঙালির ইমেজ মহিমান্বিত করেছেন তাদেরকে এ বছর দেওয়া হচ্ছে এবিসি অ্যাওয়ার্ড।
এর সাথে প্রবাসে রয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে যারা বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার অথবা একুশে পুরস্কার কিংবা বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন তাদেরকেও বিশেষ সম্মান জানানো হবে এবিসি মঞ্চ থেকে। এবিসি কনভেনশনের অতিথি তালিকায় যোগ হয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠতম বিচারপতি (আপিল বিভাগ) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুরেন্দ্র কুমার সিনহা। তিনি সম্মেলনের প্রধান বক্তা। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ, রথীন্দ্রনাথ রায়, কাদেরী কিবরিয়া এবং শহীদ হাসান গান গাইবেন।


শিবপাশা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিার্থীদের সংবর্ধনা
প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইউনিয়নের ২০১২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম দিলওয়ার হাসান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস হেনা বেগম। বিশেষ অতিথি ছিলেন শিবপাশা ইউপি চেয়াম্যান তফছির মিয়া, প্রধান শিক্ষক আলমগীর হোসেন চৌধুরী ও বাহা উদ্দিন সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ নুরুল হক, মাষ্ঠার সোহেল চৌধুরী, মাষ্টার জসিম উদ্দিন, ডাঃ সাদেকুল আমিন চৌধুরী, মাষ্টার এরশাদ আলী চৌধুরী, ছাত্রনেতা শিবির আহমেদ ও নাছির উদ্দিন চৌধুরী, মোস-াফিজুর রহমান জয়, সাইদুর রহমান, ছায়েদুর রহমান রুবেল প্রমুখ। শুরুতে প্রধান অতিথিকে ফলের তোড়া দিয়ে বরণ করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহজাহান, বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন জাকারিয়া, আবু তাহের, রুহেল মিয়া।

১০
দু’মাসের মধ্যেই অবসর কল্যাণভাতা
পেতে চলেছেন বেসরকারী শিক্ষকরা
এক্সপ্রেস ডেস্ক ॥ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট (এনজিটিই) বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর কল্যাণভাতা অনলাইনে প্রদানের প্রক্রিয়া চালু করেছে।
ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু জানান, কোন রকম ঝঞ্ছাট, হয়রানি বা নজরানা প্রদান ছাড়াই এখন অবসরপ্রাপ্ত শিক্ষকরা দু’মাসের মধ্যে ঘরে বসে তাদের অবসর কল্যাণভাতা পাবেন।
তিনি জানান, অনলাইনে এ পর্যন- বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় সাড়ে ৪’শ শিক্ষকের আবেদন জমা পড়েছে।
এসব আবেদনপত্র ডাটা এন্ট্রি ও যাচাই-বাছাইয়ের পর অডিট করে বোর্ডে উপস’াপন করা হয়। বোর্ড অনুমোদন দেয়ার পর শিক্ষকদের অনলাইন ব্যাংক একাউন্টে তাদের অবসর কল্যাণভাতার টাকা পৌঁছে দেয়া হয়।
সদস্য সচিব বলেন, আগে যখন সবকিছু মেনুয়্যাল ছিল তখন ভাতা দেয়ার অনুমোদনের জন্য বোর্ড মিটিং ডাকা হতো ৩ মাস পর পর। এখন অনলাইন হওয়ায় ২ মাস পর পর বোর্ড মিটিং ডাকার সিদ্ধান- গ্রহণ করা হয়েছে।
অনলাইনে আবেদনের বিষয়টি এখনও দেশের প্রত্যন- অঞ্চলে সেভাবে প্রচারিত হয়নি বলে আবেদনের হার কম। যখন আবেদনের সংখ্যা বেশি হবে তখন প্রয়োজনে বোর্ড মিটিং এক মাস পর পর ডাকা হবে। এর ফলে শিক্ষকরা তাদের অবসর কল্যাণভাতা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন। তবে আমাদের কার্যক্রম সরকারী ব্যাংক সংশ্লিষ্ট হওয়ায় ঢাকা ও এর আশেপাশের শিক্ষকরা দ্রুত এই সেবা পাবেন।
গ্রাম পর্যায়ের প্রত্যন- অঞ্চলের সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের শাখাগুলোতে অনলাইন ব্যাংকিং সেবা চালু না হওয়া পর্যন- সেসব অঞ্চলের শিক্ষকদের এ সেবা পেতে সমস্যা হবে।
তিনি বলেন, দেশের প্রত্যেক ইউনিয়নে অবসি’ত তথ্য ও সেবাকেন্দ্র থেকে অথবা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির সুবিধা থাকলে সেখান থেকেই অবসরপ্রাপ্ত শিক্ষকগণ তাদের কল্যাণভাতার আবেদন করতে পারবেন।
আবেদনে ভুলভ্রানি- থাকলে শিক্ষককে তা অনলাইনের মাধ্যমেই জানিয়ে দেয়া হয়। তিনি আমাদের পরামর্শ মত তা আবার অনলাইনের মাধ্যমেই সংশোধন করে পাঠিয়ে দিচ্ছেন।
এতে একজন বয়োবৃদ্ধ শিক্ষককে কষ্ট করে গ্রাম থেকে আর ঢাকায় আসতে হচ্ছে না। তিনি বলেন, এর ফলে শিক্ষকদের পথের যাতায়াত ভাড়া ও ঢাকায় থাকা ও খাওয়ার জন্য ব্যয় করতে হচ্ছে না, তেমনি শারীরিকভাবেও তিনি সুস’ থাকছেন।
আগে শিক্ষকদের এ কল্যাণভাতার জন্য ঢাকায় এসে আবেদন করতে হতো বা ডাক মারফত আবেদনপত্র পাঠাতে হতো। তাতে ভুলভ্রানি- থাকলে তা সংশোধনেই অনেক সময় চলে যেত।
তবে অনলাইন ব্যাংকিং সুবিধা যখন দেশব্যাপী চালু হয়ে যাবে তখন আমাদের কার্যক্রম আরো দ্রুত করা সম্ভব হবে।
তিনি বলেন, বেসরকারী শিক্ষকরা তাদের বেতনের ২% করে জমা রাখছেন। কিন’ অবসরের পর ট্রাস্টকে দিতে হচ্ছে তাদের জমাকৃত অর্থের ১৪ গুণ। তা আবার সর্বশেষ বেতন স্কেল অনুযায়ী।
কোন শিক্ষক অবসরে যাবার কিছুদিন আগে যদি আরেকটি নতুন বেতন স্কেল ঘোষিত হয়, তাহলে ট্রাস্টকে ওই শিক্ষকের কল্যাণভাতা বাবদ অতিরিক্ত ৬০% টাকা পরিশোধ করতে হচ্ছে।
এতে কল্যাণভাতা পরিশোধ বাবদ আমাদের মাসে ২০ কোটি টাকা প্রয়োজন হয়। কিন’ শিক্ষকদের বেতনের ২% হারে ট্রাস্টের ফান্ডে মাসে ৮ কোটি টাকা জমা পড়ছে। তিনি বলেন, এ ঘাটতি মেটানোর জন্য এবারের বাজেটে সরকারের কাছে ৩৬৫ কোটি টাকা অনুদান দাবি করা হয়েছে। যদি ওই বরাদ্দ পাওয়া যায় তাহলে দ্রুত কল্যাণভাতা পরিশোধ করতে পারব। আর না পেলে ট্রাস্টের ওপর একটু চাপ আসবে, তবে দু’বছরের মধ্যে তা কাটিয়ে উঠতে সক্ষম হবে ট্রাস্ট। তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ৫ বছর কল্যাণ ট্রাস্ট বন্ধ থাকার কারণে এ সঙ্কট দেখা দিয়েছে।
২০০৮ সালে যখন ট্রাস্টকে আবার চালু করা হলো তখন অবসরভাতার জন্য ৫ হাজার আবেদন ছিল, তা এখন দাঁড়িয়েছে ১৩ হাজারে।
তবে গত আড়াই বছরে মেনুয়্যালি এসব আবেদনকারীর অধিকাংশকেই চেক প্রদান করা হয়েছে।

১১
নবীগঞ্জ উপজেলা জমিয়তের আহবায়ক কমিটি গঠন
মাওলানা আব্দুল মালিক আহবায়ক মুফতি সিদ্দিকুর রহমান সদস্য সচিব
নবীগঞ্জ প্রতিনিধি ॥ মাওলানা আব্দুল মালিককে আহবায়ক, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আব্দুল কাদির হোসাইনী, মাওলানা ইমাম উদ্দীন ও মাওলানা রুহুল আমীনকে যুগ্ম আহবায়ক, মুফতি সিদ্দিকুর রহমানকে সদস্য সচিব এবং মাওলানা আব্দুর রকীব হাক্কানী, মাওলানা নাজমুল ইসলাম সাদিক, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মিজানুর রহমানকে সদস্য করে নবীগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে গতকাল বিকাল ৩ টায় মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়। জমিয়তের অস’ায়ী কার্যালয়ে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী আনসারী। এতে বক্তব্য রাখেন জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা আফরোজ আল হাবিব, মাওলানা আব্দুল খালিক বাহুবলী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আব্দুল কাদির হোসাইনী, মাওঃ রুহুল আমীন, মাওঃ ইমাম উদ্দীন, মাওঃ নাজমুল ইসলাম সাদিক, মাওঃ আফজল হোসেন, মাওঃ মিজানুর রহমান, মাওঃ আব্দুর রশিদ, মুফতি সিদ্দিকুর রহমান, মাওঃ শামছুল ইসলাম নুরী, মাওঃ আব্দুর রকীব হক্কানী প্রমুখ। উক্ত সভায় আগামী ২৩ আগষ্ট উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। সভায় সাবেক গণ পরিষদ সদস্য আব্দুল আজিজ চৌধুরী, জেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা শামছুল হুদা ও চরগাঁও গ্রামের সায়েস-া মিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

Both comments and pings are currently closed.

Comments are closed.

সম্পাদক মন্ডলীর সভাপতি ঃ জগদীশ চন্দ্র মোদক, প্রধান উপদেষ্ঠা : আব্দুর রহমান,
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফজলুর রহমান, প্রকাশক কর্তৃক এ কে প্রিন্টার্স থেকে মুদ্রিত ও বাণিজ্যিক এলাকা, হবিগঞ্জ থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১২-১৯৭৮৭৯, ০১৯২৩-৬৪৬৩৩৫, E-mail-habigonjexpress@yahoo.com
Powered by BarmanHost | Designed by: R.Barman | Thanks to The Newskeybd Solution Program
WP Like Button Plugin by Free WordPress Templates