২০-০৬-২০১২ ইং এর পত্রিকার সকল সংবাদ
১
হবিগঞ্জে পাইপগানসহ অস্ত্র ব্যবসায়ী রাসেল গ্রেফতার
আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ হবিগঞ্জ শহর থেকে পাইপগানসহ রাসেল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সে শহরের কামড়াপুর এলাকার রমিজ মিয়ার পুত্র। গতকাল সন্ধ্যে সাড়ে ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায় ওই সময়ে সে একটি পাইপগানসহ স্টাফ কোয়ার্টার এলাকায় অবস’ান করছিল। খবর পেয়ে ডিবির অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ভূইয়া ও এস আই হারুন আল রশিদ এর নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ভূইয়া জানান, রাসেল দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বেও রাসেল অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। এ ব্যাপারে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
২
হবিগঞ্জে টি আলী স্যারের জন্মবার্ষিকী উদযাপন
আদর্শ শিক্ষকের সম্মান পেতে হলে নৈতিকতা ও
সততার সাথে শিক্ষকতা করতে হবে ॥ জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক টি আলী স্যার (তজম্মুল আলী) এর ৯৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। টি আলী স্যার জন্মবার্ষিকী উদযাপন পরিষদ আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল সকালে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর বার্তা সম্পাদক আজাদ কবির ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন, টি আলী স্যার ছিলেন একজন গুণী ও আদর্শ মানুষ। টি আলী স্যারের মতো একজন আদর্শ শিক্ষকের সম্মান পেতে হলে নৈতিকতা ও সততার শিক্ষা নিয়ে শিক্ষকতা করতে হবে।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গফফার আহমেদের সভাপতিত্বে ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হবিগঞ্জ শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন আদর্শ শিক্ষককে টি আলী স্যার সম্মাননা পদক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ সফিকুল হোসেন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রওশন আখতার, জে কে এন্ড এইচ কে হাইস্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক মুসলিম খান, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন আরবী শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষক হাজী আব্দুল কাদির। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
৩
জাতীয় সংসদে এমপি আবু জাহির
শায়েস-াগঞ্জকে উপজেলা, লেভেলক্রসিংয়ে ফাইওভার নির্মাণ ও সদর আধুনিক হাসপাতালের ২৫০ শয্যার কাজ দ্রুত বাস-বায়নের দাবি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এবং লস্করপুর লেভেলক্রসিংয়ে ফাইওভার নির্মাণ, শায়েস-াগঞ্জকে উপজেলায় রূপান-র এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যার কাজ দ্রুত বাস-বায়নের দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, যোগাযোগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স’ায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল জাতীয় সংসদের বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে এসব দাবিগুলো উত্থাপন করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এমপি আবু জাহির সরাইল-নাছিরনগর-লাখাই সড়কে বলভদ্র নদীর উপর ব্রীজ নির্মাণের জটিলতা নিরসন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি তাঁর নির্বাচনী এলাকা সদর ও লাখাইয়ে ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুত পৌছে দেয়ার দাবি জানান। এমপি আবু জাহির সদর উপজেলার শায়েস-াগঞ্জ, নুরপুর এবং নিজামপুর ইউনিয়নে আকস্মিক বন্যায় তিগ্রস’দের পূনর্বাসন ও সহযোগিতার দাবি জানান।
৪
ইলিয়াছ আলীর উদ্ধার, সাংবাদিক ও বিরোধী দলের উপর নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশে ইউরোপীয় ইউনয়ন থেকে সহযোগীতা বন্ধ করে দেয়া হবে ॥ লন্ডনে-ইউরোপীয় ইউনিয়ন পালামেন্টের এমপি ফিল বেনিয়ন
স্টাফ রিপোর্টার, ইংল্যান্ড থেকে ॥ ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সংসদ সদস্য ফিল বেনিয়ন বলেন, ইলিয়াছ আলীর উদ্ধার, সাংবাদিক ও বিরোধী দলের উপর দমন-পীড়ন বন্ধ না হলে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনে বাংলাদেশে সহযোগীতা বন্ধ করে দেবে। তিনি বলেন, যে দেশে পুলিশ প্রকাশ্যে ক্যামেরার সামনে বিরোধী দলের চীফ হুইপকে চরমভাবে নির্যাতন করতে পারে সে দেশের সাধারণ জনগণ কতটুকু নিরাপদ তা সহজেই অনুমান করা যায়। সামপ্রতিক সময়ে পুলিশ কর্তৃক বিরোধী দলীয় জনগোষ্ঠীর উপর নির্যাতন, হত্যাসহ বিভিন্ন ঘটনার সি’র ও ভিডিও চিত্র দেখে সংসদ সদস্য ফিল বেনিয়ন বলেন, এ রকম পুলিশ আন-জার্তিক শানি- রক্ষা মিশনে ভবিষ্যতে নেয়া হবে কিনা তাও খতিয়ে দেখা হবে। তিনি গত ১৭ জুন দুপুরে যুক্তরাজ্যের ওয়েষ্ট মিডল্যান্ড এর হোটেল হলিডে’র কনফারেন্স হলে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট আয়োজিত বাংলাদেশে আইন-শৃংখলার চরম অবনতি, সাংবাদিক নির্যাতন, মানবাধিকার লংঘন, গুপ্ত হত্যা, বিরোধী দলীয় জনগোষ্ঠীর উপর জুলুম-নির্যাতন এবং এসব অপকর্ম থেকে উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সেমিনারে বক্তব্য রাখেন, বৃটিশ পার্লামেন্টের লিবারেল ডেমোক্রেটিক পার্টির চীফ হুইপ জন হেমিন এমপি, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ মালেক, মহিদুর রহমান, জাহেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, শাহ আক্তার হোসেন টুটুল, ব্যারিষ্টার এম এ সালাম, তাজ উদ্দিন, ব্যারিষ্টার সায়েম, যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলে নির্বাচিত ব্যক্তি, লেবার, কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
সেমিনারে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, বিরোধী দলের উপর নির্যাতন, মানবাধিকার লংঘনসহ বিভিন্ন ঘটনার সি’র ও ভিডিও চিত্র উপস’াপন করেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক এম এ মালেক। সভায় ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সংসদ সদস্য ফিল বেনিয়ন বলেন, বিরোধী দলীয় নেতা ইলিয়াছ আলীর গুম ও সাংবাদিক নির্যাতন সম্পর্কে বাংলাদেশ সরকারের উদাসীনাতায় ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট উদ্বীগ্ন। তিনি বলেন, এসব বিষয় ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে উথ্বাপন করা হয়েছে। ইতিমধ্যে সাংবাদিক নির্যাতন, বিরোধী দলের উপর নির্যাতনসহ বিভিন্ন প্রশ্ন বাংলাদেশ সরকার কাছে করা হয়েছে। এসব বিষয়ে সদুত্তর না পেলে আগামী বৃহষ্পতিবার এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে গুরুত্বসহকারে আলোচনা হবে। প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট বাংলাদেশে সহযোগীতা বন্ধ করে দেবে।
৫
নবীগঞ্জে প্রবাসীদের অর্থায়নে
মাদ্রাসার ভবনের উদ্বোধন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের তিন মৌজা পরিচালিত পাঞ্জারই জি,কে ওয়াই, আই দাখিল মাদ্রাসার ৩ তলা ফাউন্ডেশনের ১তলা ভবন গত রবিবার সকাল ১১টায় ভবনের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। জানাযায়, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি লন্ডন প্রবাসী আনোরুল ইসলাম ব্যাক্তিগত সফরে ২০১১সালে ইংল্যান্ড গেলে এলকার প্রবাসীদে নিয়ে বারমিংহাম একটি রেসে-ারায় মাদ্রাসা ভবন নির্মানে জন্য এক বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রবাসীদের আথিক ৬লাখ টাকা ও মাদ্রাসার ফান্ডের ৯০ হাজার টাকা ও তার ব্যাক্তিগত টাকাসহ প্রায় ১১লাখ টাকা ব্যায়ে নির্মীত ১ তলা ভবনের আনুষ্টানিক উদ্বোধন কতরা হয়েছে। উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে এক আালোচনা সভা ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আনেরারুল ইসলামের সভাপতিত্বে ও সনহকারী সুপার আব্দুল মালিকের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার এ বি এম মখলিছুর রহমান, নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শেখ সাদ উল্লা, ম্যানেজিং কমিটির সদস্য আনসারাউল ইসলাম, আঃ রকিব, ডাঃ মাহবুবুর রহমান, মাদ্রাসার শিক্ষক আঃ বারিক, ইউ/পি মেম্বার মনির মিয়া, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে এক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
৬
আমোদ ফুর্তি করতে গিয়ে সাতছড়িতে
বি-বাড়ীয়া’র স্কুল ছাত্রীসহ ছয় যুবক আটক
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে আমোদ ফুর্তি করতে এসে প্রেমিক-প্রেমিকাসহ বি-বাড়ীয়া জেলার সরাইল উপজেলার ৬ যুবককে থানা-পুলিশ আটক করেছে। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে বি-বাড়ীয়া জেলার সরাইল উপজেলার আলীনগর গ্রামের শাহ্জাহান সরকারের ছেলে জাহিদ মিয়া সরকার (১৮) তার প্রেমিকা একই উপজেলার কালিকচ্ছ গ্রামের হাজী ইউসুফ আলীর স্কুল পড়-য়া কন্যা মুন্নী আক্তার (১৬)কে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে আমোদ ফুর্তি করতে নিয়ে আসে। তাদের পিছনে সঙ্গী হয় একই উপজেলার উছালিয়া গ্রামের আবুল কালামের ছেলে ইকতার মিয়া (১৯), ইদন মিয়ার ছেলে মাছুম মিয়া (২০), আছমত আলীর ছেলে ফারুক মিয়া (২০), তেরকান্দা আলী হায়দারের ছেলে তারেক হোসেন (১৭), কালীকচ্ছ গ্রামের গৌরাঙ্গ দেবের ছেলে রাজিব দেব (২০)। তারা সাতছড়ি জাতীয় উদ্যানে আমোদ ফুর্তি করতে এক পর্যায়ে অন্যান্য সঙ্গীদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় টহলরত মাধবপুর থানা-পুলিশ এর সন্দেহ হয়। এক পর্যায়ে যুবক-যুবতীকে আটক করে চুনারুঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত স্কুল ছাত্রী মুন্নী জানায়, জাহিদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ তার প্রেমের সম্পর্ক। তাই তারা দু’জন আমোদ ফুর্তি করার জন্য ওই দিন সকালে সাতছড়িতে আসে। তারা সাতছড়িতে আসার খবর জেনে উল্লেখিত ওই ৫ যুবক কি উদ্দেশ্যে আমাদের সাথে এসেছে আমি তা জানি না। এ রিপোর্ট লেখা পর্যন- থানা হাজতে যুবক-যুবতী আটক ছিল।
৭
হবিগঞ্জ পৌর এলাকার শতাধিক
যুবকের যুবসংহতিতে যোগদান
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে প্রায় শতাধিক যুবক পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রানিত হয়ে জাতীয় যুবসংহতিতে যোগদান করেছেন। সমপ্রতি আব্দুল মুক্কাদ্দীম নিশু, তাজুল ইসলাম সালাহ উদ্দিনের নেতৃত্বে যুবসংহতিতে যোগদান করেন। যোগদান উপলক্ষে স’ানীয় আমিচান কমপ্লেক্সের হল রুমে এক যোগদান সভার আয়োজন করা হয়। জেলা যবসংহতির আহবায়ক জালাল উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় প্রেসিডিয়াম, সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল, সহ-সভাপতি এডভোকেট আজমান আলী, সহ-সভাপতি আব্দুল মুকিত লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সাবেক আহবায়ক আব্দুল হামিদ চৌধুরী, দপ্তর সম্পাদক এস এম লুৎফুর রহমান, গোলম বজলূর রহমান, এস এম সুরুজ আলী, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আব্দুল মুক্কাদ্দীম নিশু, আব্দুর রউফ প্রমুখ।
৮
চেম্বারের নির্বাচনী বোর্ড সদস্য সমীর দাশের পদত্যাগ
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর বার্ষিক নির্বাচন ২০১২ পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড গঠন করা হয়। উক্ত নির্বাচন বোর্ডের সদস্য সমীর কুমার দাশ ব্যক্তিগত অসুবিধার কারণে গত ১৮ জুন সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
চেম্বার প্রেসিডেন্ট আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
৯
শহরে আইনজীবীর বাসায় চুরি ॥ স্বর্ণ- টাকা খোয়া
স্টাফ রিপোর্টার ॥ শহরের সার্কিট হাউজ সড়কের এডঃ হাফিজুল ইসলামের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল নিয়ে গেছে।
জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে কে বা কারা হাফিজুল ইসলামের বাসার রান্না ঘরের জানালার গ্রীল কেটে কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। এ সময় আলমিরার ড্রয়ার খুলে ৪ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা সহ মোবাইল ফোন নিয়ে যায়। এ ব্যাপারে হবিগঞ্জ মডেল থানায় জিডি করা হয়েছে।
১০
কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু
ভাল ফলাফল করেও স্বপ্নের কলেজে
ভর্তি হতে পারবে না অনেক ছাত্রছাত্রী
এম কাউছার আহমেদ ॥ গত এসএসসি পরীক্ষা ভাল ফলাফল করেও স্বপ্নের কলেজে ভর্তি হতে পারবে না অনেক ছাত্রছাত্রী। ২০১২ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ৭ মে। ফলাফলে দেখা যায় সারা দেশের মধ্যে সিলেট বোর্ড ছিল সেরা, জিপিএ-৫ও কম নয়। ভাল ফলাফল করায় ছাত্রছাত্রী ও অভিভাবক হলে দেখা যায়, ব্যাপক আনন্দ উৎসাহ, চলে মিষ্টি বিতরণ, আর যে ভাল ফলাফল করল তারতো আনন্দনের শেষ নেই। পেয়েছে অনেক নতুন নতুন উপহার। কিন’ তাদের এই উপহার মুলীন হওয়ার আগেই হৃদয়ে আসল ব্যাধনা।
গত রবিবার সন্ধ্যায় অনলাইভূক্ত কলেজ গুলো মেধা তালিকা ফল প্রকাশিত হয়। ফলাফলে বিবরণীতে দেখা যায়, বৃন্দাবন সরকারী কলেজে বিজ্ঞান শাখায় সর্বনিম্ন ৪.৯৪ মানবিক শাখায় ৪.১৩, পর্যন- নেওয়া হয়েছে। শচীন্দ্র কলেজে, বিজ্ঞান শাখায়, ৩.৪৪, মানবিকে ৩.৫৬ পর্যন- নেওয়া হয়েছে। এতে অনেক ভাল ফলাফল কারী ছাত্রছাত্রীদেরও বৃন্দাবন, শচীন্দ্র, মহিলা কলেজসহ আশানোরূপ কলেজে ভর্তি সুযোগ পায়নি। আশাহত হয়ে বাড়ী ফিরে অনেক ছাত্রছাত্রী।
এ দিকে ফল প্রকাশের পর গতকাল থেকে কলেজগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বৃন্দাবন সরকারী কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি
চলছে, মানবিকে ২০/২১ ব্যবসা শাখায় ২২/২৩ তারিখে, ভর্তি করা হবে। শচীন্দ্র ডিগ্রী কলেজে ১৯ তারিখ থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৬ পর্যন-। হবিগঞ্জ সরকারী মহিলা কলেজে শুরু হয়েছে চলবে আগামী ২৩ তারিখ পর্যন-।
১১
জলাবদ্ধতা বানিয়াচং
সদরের প্রধান সমস্যা
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের প্রধান সড়ক ও বাজারগুলোতে ড্রেনেজ ব্যবস’া না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কে পানি জমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। আর একটু ভারী বর্ষণ হলে বাজারসহ বিভিন্ন রাস-ায় পানি জমে একাকার হয়ে যায়। হাটু সমান পানি জমে দোকানপাঠসহ নানা ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। ভুক্তভোগিরা জলাবদ্ধতাকে প্রধান সমস্যা হিসেবে দাবী করছেন। বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে আলাপ করে জানা গেছে, ভূমি খেকোরা খাল-নালা দখল করে ভরাট করার কারণে পানি নিষ্কাশনের রাস-া বন্ধ হয়ে গেছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দেয়। গত অর্ধযুগ ধরে বানিয়াচংয়ে গড়ের খাল ও সুনারু খাল দখলের রীতিমতো প্রতিযোগিতা চলছে। ইতিমধ্যে প্রায় ৬০ ভাগ খাল ভূমিখেকোরা গ্রাস করে ফেলেছে। ফলে বিশাল বানিয়াচং গ্রামের পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে পড়ছে। বানিয়াচং সদরের নতুন বাজার, হাসপাতাল সড়ক, বড়বাজার, জনাব আলী কলেজ সড়ক, আদর্শ বাজার সড়ক, বড় বাজারের সাবরেজিষ্টার অফিস রোড, শহীদ মিনার রোড, দারুল কোরআন মাদ্রাসা রোড এবং দোকানটুলা রোডসহ বেশ কয়েকটি রাস-া একেবারেই নাজুক অবস’ায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব রাস-ায় হাটু পরিমান পানি জমে উঠে। এই জলমগ্নতার কারণে পাঁকা রাস-াগুলো দ্রুত নষ্ট হয়ে খানা খন্দকের সৃষ্টি হচ্ছে। এলজিইডি প্রতি বছরই সড়কগুলোতে সংস্কারের কাজ করছে। এতে কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু শুধু সরকারের বিপূল পরিমান অর্থ গচ্ছা যাচ্ছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস’া গড়ে না তোলে এলজিইডি এসব বিচ্ছিন্ন কাজে অনেকেই প্রশ্ন তোলছেন। এ ব্যাপারে ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া বলেন, ড্রেনেজ ব্যবস’া না থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস-াঘাট জলে একাকার হয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস’া না করলে চলাচলের রাস-াাটি বন্ধ হয়ে যেতে পারে। তাই এ বিষয়ে কার্যকর ব্যবস’া গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেয়া জরুরী বলে তিনি জানান। হাওর গবেষক ও প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান বলেন, দ্রুত সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রভাবশালীদের কবল থেকে খাল গুলো পূনরুদ্ধার করতে না পারলে বানিয়াচঙ্গের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশংকা রয়েছে। জনস্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে এখনই উদ্যোগী না হলে যে কোন সময় জন বিষ্ফোরণ ঘটার সমূহ আশংকা রয়েছে।
১২
মাধবপুরে জুয়ার আসর
থেকে ৬ জুয়ারী গ্রেফতার
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জুয়ার আসর থেকে ৬জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, কামাল মিয়া (৩৫), আবুল খায়ের (৩৫), কামাল মিয়া (৩০), আব্দুল রহিম (৪৫), ফুরু মিয়া (৩৫) ও মজনু মিয়া (৪০)। পুলিশ জানায় গতকাল মঙ্গলবার বিকেলে একদল জুয়ারী জগদীশপুর এলাকায় জুয়ার আসর বসায়। খবর পেয়ে মাধবপুর থানার এসআই ইয়াছিনুল হক ও আশিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে উল্লেখিত ৬জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ ১৫শ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা রুজু হয়েছে।
১৩
মাধবপুরে ছিনতাইকারীর কবলে পড়ে
ফার্ণিচার ব্যবসায়ীর টাকা মোবাইল খোয়া
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ফার্ণিচার ব্যবসায়ী রুবেল মিয়া ছিনতাইকারীর কবলে পড়ে টাকা ও মোবাইল খুইয়েছেন। গতকাল বিকেল ৪টায় এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, বি.বাড়ীয়া জেলার নাসিরনগর থানার নরহা গ্রামের কাচা মিয়ার ছেলে রুবেল মিয়া ঢাকার শাহজাহানপুর এলাকার ফার্ণিচাার ব্যবসায়ী। গতকাল ঢাকা থেকে বি.বাড়ীয়া-ঢাকা রোডে চলাচলকারী তিশা এক্সপ্রেস বাসে করে এসে বি.বাড়ীয়া বিশ্বরোডে নামার পর একদল যাত্রীবেশি ছিনতাইকারী তাকে মাধবপুরে নামিয়ে দেবার কথা বলে কালো গ্লাসের একটি লাইটেসে তোলে নেয়। পূর্ব থেকেই লাইটেসে যাত্রী বেশি ৬ ছিনতাইকারী অপেক্ষা করছিল। লাইটেসটি বিশ্বরোড থেকে ছাড়ার পর সরাইল মোড় থেকেই তাদের পরিচয় দিয়ে রুবেলের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিতে শুরু করে। রুবেলের অসম্মতিতে ছিনতাইকারীরা রুবেলকে হাতুরী পিটা ও ছুরিকাঘাত করে নগদ ৯ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া নামক স’ানে লাইটেস থেকে ফেলে দিয়ে সিলেটের দিকে চলে যায়। পরে তাকে মাধবপুর হাসপাতালে চিকিৎসা করানো হয়।
১৪
মাধবপুরে জমির আইল কাটা
নিয়ে সংঘর্ষে আহত-১০
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জমির আইল কাটা নিয়ে দু’দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বরগ গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে আব্দুল মালেক (৩৪) বিকেল ৪টায় একই গ্রামের তালেব হোসেনের ছেলে খেজু মিয়া (৩৫) এর জমির আইল কাটতে শুরু করেন। এ সময় খেজু মিয়া বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শিশু ও মহিলা সহ প্রায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল গনির ছেলে জাবেদ মিয়া (১৫), আবু লালের ছেলে জলিল মিয়া (২৪), ফুল মিয়ার ছেলে রফিক মিয়া (১৫), আব্দুল গনির ছেলে নূর উদ্দিন (৩৭), হারুন মিয়ার মেয়ে আছিয়া বেগম (১২) ও তার স্ত্রী আঙ্গুরা বেগম (৪০)কে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৫
ভূমির ন্যায্য মূল্যের দাবীতে বিবিয়ানার
নর্থ ওয়েস্ট প্যাডের কাজ বন্ধ
৭দিনের আল্টিমেটাম দিয়ে সমাধান
ফখরুল আহসান চৌধুরী/কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ গতকাল মঙ্গলবার সকালে জমির ন্যায্য মূল্যের দাবীতে নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানার নর্থ ওয়েস্ট প্যাডের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ভূমি মালিকরা। এ ঘটনায় বিবিয়ানা এলাকায় টানটান উত্তেজনা দেখা দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস’লে পৌছে ভূমির মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে ৭ দিনের মধ্যে জমির মূল্য পরিশোধের ব্যবস’া গ্রহনের আশ্বাস দিয়ে পরিসি’তি নিয়ন্ত্রণ করেন।
ভূমি মালিকরা জানান, ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামে অবসি’ত বিবিয়ানার ২য় নর্থ ওয়েস্ট প্যাড নির্মাণের লক্ষ্যে গত বছর প্রায় ১৫ একর ভূমি অধিগ্রহন করে বিনিয়ানায় নিয়োজিত শেভরন বাংলাদেশ কাজ শুরু করে। এ দিকে কাজ শুরু হলেও অনেক ভূমির মালিক তাদের জমির ন্যায্য মূল্য এখনো পাননি। কিছু ভূমির মালিকদের মুল্য দেয়া হলে ও সঠিক মূল্য দেয়া হয়নি বলে অনেকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে উঠে এলাকার ভূমি মালিকরা। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকালে ভুমির মালিকরা বিবিয়ানার নর্থ সাউথ প্যাডের কাজ সম্পূর্ন বন্ধ করে দেয়। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাছেদ ও স’ানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন উপসি’ত হয়ে আন্দোলনরত উত্তেজিত জনতাদের শান- করেন। আগামী দিনের ৭ দিনের মধ্যে ভূমির ন্যায্য মুল্য দেয়া হবে মর্মে আশ্বাস দিয়ে আন্দোলন থামানো হয়। এ সময় আন্দোলন কারীরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্য না পেলে পরবর্তীতে এলাকার জনসাধারণকে নিয়ে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে। স’ানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, জমির মালিকরা দীর্ঘদিন ধরে মূল্য না পেয়ে ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে আমরা ভূমি মালিকদের সাথে কথা বলে ৭ দিনের মধ্যে শেভরন বাংলাদেশের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিয়ে সাময়িকভাবে সমাধান করেছি। এর সমাধান না করলে ৭ দিন পরে আবারো বড় ধরনের আন্দোলন হবে। এব্যাপারে শেভরন বাংলাদেশের এক্সটার্নেল অফিসার (মিডিয়া) বদরুদ্দোজ্জা বদর বলেন, বিবিয়ানার নর্থ ওয়েস্ট প্যাডের কাজ বন্ধ হলে স’ানীয় চেয়ারম্যান ও ওসি সমাধান করেছেন। এর বেশী বলতে তিনি রাজি হননি।
১৬
দিনারপুর ফুলতলী গাউছিয়া দাখিল মাদ্রাসায়
সহযোগিতার আশ্বাস জাপা নেতা মুনিম বাবুর
প্রেস বিজ্ঞপ্তি ॥ ধারাবাহিতভাবে ভাল ফলাফল অর্জন ও সর্বশেষ জেডিসি ও দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করায় নবীগঞ্জ উপজেলার দিনারপুর গাউছিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সংশ্লিষ্টদেরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। গতকাল তিনি মাদ্রাসায় গিয়ে এই অভিনন্দন জানানোর পাশাপাশি সহায়তারও আশ্বাস দেন। এসময় উপসি’ত ছিলেন মাওলানা আব্দুল করিম সিরাজনগরী ও মাদ্রাসার সুপার মাওলানা শেখ ফরহাদ ছাদ উদ্দিন।
১৭
হবিগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের
শহরে দাবিতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার ॥ কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা।
গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ শহরের প্রধান সড়কের আশরাফ জাহান কমপ্লেক্স এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রশাসক কার্যালয় প্রাঙ্গণের নিমতলায় গিয়ে এক পথসভা করেন। এতে বক্তব্য রাখেন-সমন্বয় পরিষদের সভাপতি শেখ নুরুল আমিন শামছু, সেক্রেটারি আহমেদ কবির আজাদ, সহ সভাপতি শেখ মাকসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম দুলাল, ব্যবসায়ী নেতা হাজী আজিউর রহমান, সফিকুল ইসলাম, সামসুদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমানে ব্যবসার মৌসুম। কিন’ বাণিজ্য মেলা করনে, ক্রেতারা মেলায় চলে যায়। ফলে আমরা ব্যবসায়ীকভাবে মার খাচ্ছি। বক্তারা শিগগিরই হবিগঞ্জ কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান। অন্যথায় হবিগঞ্জের সকল ব্যবসায়ী নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্ছারণ করেন। পরে ব্যবসায়ী নেতারা মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক স্মারকলিপি গ্রহণ করেন।
১৮
সংবাদ সম্মেলনে ভারতীয় নাগরিক খানকায়ে মিরানিয়া দরবার শরিফের পীর নাসির রায়হান
তাউছ মিয়া মহালদার ও আলাউদ্দিন তালুকদার ভূমি দস্যু
শতশত কোটি টাকার জমি তারা অবৈধভাবে দখল করছে
স্টাফ রিপোর্টারঃ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ঘির নাজ্জুখান এলাকার বাসিন্দা কচুয়া দরবার শরীফ ও খানকায়ে মিরানিয়া মানিকপুররের মোতাওয়াল্লি ও গদ্দিনশীন পীর মাওলানা হাফেজ সৈয়দ নাসির শাহ কাদরী ওরফে নাসির রায়হান অভিযোগ করেছেন মাধবপুরের কালিকাপুরের তাউছ মিয়া মহালদার ও মানিকপুরের আলাউদ্দিন তালুকদার ভূমি দস্যু। তারা শত শত কোটি টাকার জমি অন্যায় অবৈধভাবে দখল করে তা জাল দলিল সৃষ্টি করে বিভিন্ন কোম্পানীর কাছে বিক্রি করছে। পেশি শক্তি ও রাজনৈতিক শক্তি ব্যবহার করে তারা নিরীহ মানুষকে নানাভাবে হয়রানী করছে। খানকায়ে মিরানিয়া মানিকপুর দরবার শরীফের জায়গা জমি অবৈধভাবে ভোগ দখল ও বিক্রির পায়তারা করছে। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পীর মাওলানা নাসির রায়হান এসব অভিযোগ করেন। তিনি বলেন-আমি ভারতীয় নাগরিক। বৈধ ভিসার মাধ্যমে আমি সময়ে সময়ে বাংলাদেশে আসি। দেশে বিদেশে আমি ইসলাম ও আলেম ওলামাদের কথা প্রচার করে থাকি। কিন’ একটি প্রভাবশালী মহল আমাকে ধর্মের অপব্যাখ্যাকারী, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী হিসাবে কুৎসা রটাচ্ছে। আশ্চর্য্য হলেও সত্য যারা আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করছে তাদের মাঝে ইসলামের লেবাস নেই, বয়োবৃদ্ধ হলেও মুখে দাড়ী নেই। ইসলাম সম্পর্কে তাদের নুন্যতম জ্ঞানও নেই। মাওলানা নাসির রায়হান বলেন- আল্লাহর দ্বীন প্রচারের কাজেই আমার অধিকাংশ সময় ব্যয় করে থাকি। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার ও আমার পরিবারের যে সহায় সম্পত্তি রয়েছে তাতেই আমি ভার আছি। ভারত থেকে এসে বাংলাদেশের কারও জায়গা জমি দখল করা বা আত্মসাত করার কোনো কারণ আমার থাকতে পারে না। বরং আমি এদেশের গরীব দুঃখী অসহায় মানুষকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে থাকি।
আমি দীর্ঘদিন যাবত নাসিরনগর উপজেলার কচুয়া মিরান শাহ তাতারি (রা.) এর মাজার শরিফের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করি। হযরত মিরান শাহ তাতারি (রা) হচ্ছেন আমার সম্মানিত পূর্ব পুরুষদের মধ্যে আল্লাহর একজন ওলি। আমি বর্তমানে হযরত মিরান শাহ তাতারি (রা) এর মাজার শরিফের গদ্দিনশীন ও আওলাদ। মিরান শাহ (রা.) এর ভক্তরা আমাকে নিজেদের উদ্যোগে মাধবপুর উপজেলার মানিকপুর নামক স’ানে নিয়ে আসেন। সেখানে আমি মহান আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং মিরান শাহ (রা.) এর জন্ম ও উফাত দিবসে মানিকপুরে আয়োজিত ওরসে অংশ গ্রহণ করি। মানিকপুর এলাকায় জায়গা ক্রয় করাই আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে। আমার ক্রয়কৃত জায়গার উপর ভূমি দস্যুদের কুদৃষ্টি পড়ে। ছলেবলে কৌশলে আমার জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে। দখলে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে আজগুবি সব অভিযোগ এনে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। তিনি বলেন-আমি বাংলাদেশ হাই কমান্ড এবং বাংলাদেশে অবসি’ত ভারতীয় হাই কমিশন এবং ভারতে অবসি’ত বাংলাদেশী হাই কমিশনের সম্মানিত কর্র্মকর্তাগনকে আমার বিরুদ্ধে অপ্রচার ও মামলা মোকাদ্দমা সম্পর্কে অবহিত করেছি। ভূমিদস্যুতা ও নিরীহ মানুষকে হয়রানী করার কারণে বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হচ্ছে।
ভূমি দস্যুরা আমাকে মানিকপুরে ওরস করতে বাধা দিচ্ছেনা। প্রতিনিয়ত আমার ও আমার মুরিধানদের তি করার চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপসি’ত সুন্দরপুর গ্রামের তাফসির মিয়া জানান-তাউছ মিয়া মহালদার তার ৪০ শতক জমি অবৈধভাবে দখল করেছে। মানিকপুর গ্রামের হুছন আলীর পুত্র জানান- তার পিতার ২৩৩শতক জমি তাউছ মিয়া মহালদার জোরপূর্বক দখল করেছে। সাংবাদিক সম্মেলনে উপসি’ত মানিকপুর, সুন্দরপুর ও আশপাশের এলকারা বাসিন্দারা বলেন- সরেজমিনে না গেলে আন্দাজ করা যাবে না আলাউদ্দিন তালুকদার ও তাউছ মিয়া মহালদারের নির্যাতনে কত মানুষ আজ পথের ভিখারী।
১৯
রাণীগঞ্জ কলেজের প্রভাষকের
পিতার মৃত্যুতে শোক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার গকুলপুর নিবাসী, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক হাফেজ মোঃ সাইদুর রহমানের পিতা দরবেশ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাণীগঞ্জ কলেজ গভর্ণিং বডি।
গত রবিবার কলেজ গভর্ণিং বডির সভাপতি ও রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ শোক প্রকাশ করা হয়। সভায় দরবেশ আলীর মৃত্যুতে শোক প্রস-াব গ্রহণ করা হয় এবং তার রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, দরবেশ আলী গত ১০ জুন রাতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান- হয়ে নিজ বাড়ীতে ইনে-কাল করেন।
২০
কালিয়ারভাঙ্গায় বঙ্গ মাতা বঙ্গপিতা
ফুটবল খেলা অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি ফুটবল মাঠে আন-ঃ ইউনিয়ন বঙ্গ মাতা বঙ্গ পিতা ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় মোট ৮টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক একাদশে পুরানগাঁও প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে রামপুর প্রাথমিক বিদ্যালয়কে মেয়ের খেলায় মান্দারকান্দি ফুটবল একাদশ ট্রাইব্রেকারে খড়িয়া প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপসি’ত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন, প্রধান শিক্ষিকা জ্যোতিময়ি দে, ইউপি মেম্বার মন্নান মিয়া প্রমূখ।




June 20th, 2012
habiganjexpress
Posted in