১৭-০৬-২০১২ ইং এর পত্রিকার সকল সংবাদ
১
জেলায় বন্যা পরিসি’তির অবনতি
৫০ হাজার মানুষ পানিবন্দী ॥ খোয়াই প্রতিরক্ষা বাধ হুমকিতে
স্টাফ রিপোর্টার ॥ টানা দু’দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে আকষ্মিক বন্যায় চুনারুঘাটে ২জনের প্রাণহানীসহ ব্যাপক ক্ষয়িক্ষতি হয়েছে। কমপক্ষে অর্ধলক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেড় সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস- হয়েছে। অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। খোয়াই নদীর পানি বিপদসীমার ৩ মিটার (বিপদসীমা ৯.৩০) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শহর প্রতিরক্ষা বাধ হুমকীর সম্মুখিন হয়েছে পড়েছে। বাঁধের অন-ত ৫টি স’ান মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস’ায় রয়েছে। ইতোমধ্যে কয়েকটি স’ানে ফাঁটলও দেখা দিয়েছে। খোয়াই নদীর ভাটিতে বাম তীরে সদর উপজেলার জয়নগরে ২টি, লাখাই উপজেলার চড়গাঁও এবং হিয়ালারকান্দি, ডান তীরে বানিয়াচং উপজেলার মোহনপুর, বড়কান্দি ও রাধাপুরে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর আউশ ফসল। এদিকে বাঁধের কোন স’ানে ভাঙ্গন দেখা দিলে মেরামতের জন্য প্রায় ৬০ হাজার বস-া বালু মজুত রেখেছে পানি উন্নয়ন বোর্ড।
চুনারুঘাটে ১০টি ইউনিয়নের ৬০টি গ্রামে বানের পানি প্রবেশ করেছে। এতে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস- হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধলাখ মানুষ। ধ্বসে পড়া ঘরের নিচে চাপা পড়ে লালচান্দ গ্রামের কামাল মিয়ার পুত্র নাইম (৪) ও দৌলত খা আবদা গ্রামের আব্দুস শহীদের স্ত্রী রহিমা খাতুন (৪০) মারা গেছে। বজ্রপাতে মারা গেছে একই উপজেলার বড়কোটা গ্রামের মোজাফ্ফর হোসেনের পুত্র নুরুল হক (৪২)। ৭/৮টি ব্রীজ ভেঙ্গে পড়ায় চুনারুঘাটের পূর্বাঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে জেলার মাধবপুর উপজেলায় বানের পানিতে ১২শ ঘরবাড়ি বিধ্বস- হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে। সবজি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার অন্যান্য উপজেলায়ও দু’দিনের টানা বর্ষনের কারণে ফসলসহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
শায়েস-াগঞ্জ
শায়েস-াগঞ্জ থেকে ॥ শুক্রবার সকাল থেকে টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে শায়েস-াগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শায়েস-াগঞ্জের সরকারী মৎস খামার, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল, মরড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কদমতলী হাফিজী মাদ্রাসা, কদমতলী বেসরকারী প্রাইমারী স্কুল, সহবেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার সকালে সরজমিনে ঘুরে দেখা যায়, পানিতে তলিয়ে যাওয়া বিদ্যালয় গুলোতে ছুটি দেয়া হয়েছে। বিকালে এ রিপোর্ট লেখা পযনর্- যে সব গ্রামে পানি ঢুকেছে তন্মধ্যে কাজির গাও, নিশাপট, মরড়া, ফরিদপুর, বরমপুর, শানখলা, শ্রীরামপুর, কদমতলী, পশ্চিম বড়চর, কুতুবের চক, নছরপুর, আলগাপুর, চন্ডিপুর, নোয়াগাও, নুরপুরসহ আশপাশের আরো কয়েকটি গ্রামে ঢলের পানি ঢুকে পড়েছে। অধিকাংশ গ্রামের রাস-া-ঘাট ডুবে যাওয়ায় মানুষ চলাচল করতে পারছে না। প্রয়োজন ছাড়া মানুষ বাড়ী থেকে বের হচেছ না। শায়েস-াগঞ্জের সরকারী মৎস খামারের ১২ পুকুর বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। এ ব্যাপারে খামারের ব্যবস’াপক মোঃ নাছির উদ্দিন জানান, পুকুর ডুবে বিভিন্ন প্রজাতির মাছ, রেনু, পোনা বেড়িয়ে গেছে, এতে প্রায় ৫ লাধিক টাকার ক্ষতি হয়েছে।
এদিকে শায়েস-াগঞ্জের বিস-ৃর্ন এলাকার ধানিজমি, তরিতরকারী ক্ষেতে, পুকুর-ডোবা তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। কুতুবের চক গ্রামের কৃষক আঃ মতিন জানান, শবজি ক্ষেতে পানি উঠাতে ব্যাপক ক্ষতি হয়েছে এ পানি যদি আরো ২দিন থাকে তাহলে ক্ষতির পরিমান বেড়ে যাবে। খোয়াই, সুতাং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর উভয় পাড়ের মানুষ আতংকে দিন কাটাচ্ছেন।
২
লাখাই ধলেশ্বরী নদী ও বেগুনাই হাওরে পোনা মাছ অবমুক্ত করেন এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস’াপনা প্রকল্পের আওতায় লাখাই উপজেলায় পোনা মাছ অবমুক্ত করেন যোগাযোগ এবং পার্তব্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স’ায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বিকেল ৩টায় লাখাই উপজেলার ৩নং ধলেশ্বরী নদী এবং বেগুনাই হাওরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এসময় উপসি’ত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী, সাধারণ সম্পাদক করাব ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার এম এ মতিন, লাখাই উপজেলা যুবলীগের সভাপতি শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সাধারণ সম্পাদক এনামুল হক মামুন, লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম, লাখাই উপজেলা ছাত্রলীগের সভাপতি খোকন চন্দ্র গোপ সৌরভ, সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা প্রমূখ। লাখাই উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ১ হাজার ৭শ ৮৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। যার মূল্য প্রায় ৫ ল টাকা।
৩
মতবিনিময় সভায় যুগ্ম জেলা ও দায়রা জজ
আইনের সহায়তা পাওয়ার জন্য
কোন টাকা খরচ করতে হবে না
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সহায়ক কর্মকর্তা ফারুক অহমেদ বলেছেন, প্যানেল আইনজীবীরা জনসেবামূলক মনোভাব নিয়ে গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের আইনী সহায়তা প্রদান করবেন। বিচার পাওয়ার অধিকার সবার সমান। এ লক্ষ্যকে সামনে রেখে অসহায়, গরীব মানুষের আইনগত সহায়তা প্রদানের কার্যক্রম জোরদার করেছে সরকার। অসহায় নির্যাতিত মানুষের আইনের সহায়তা পাওয়ার জন্য কোন টাকা খরচ করতে হবে না। শুধু আইনগত সহায়তার বিভিন্ন পর্যায়ের কমিটি ও কমিটির সদস্যদের কাছে এ বার্তাটি পৌঁছে দিলেই হবে। যেমন ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ যে কোন পর্যায়ের ব্যক্তিবর্গকে তার অসহায়ত্বের কথা এবং আইনগত সহায়তার কথা জানালেই আইনগত সহায়তা কমিটির মাধ্যমে তিনি কোন অর্থ ব্যয় ছাড়াই আইনগত সহায়তা পাবেন। এছাড়াও তিনি এ মহতি উদ্যোগকে সফল করার লক্ষ্যে প্যানেল আইনজীবীসহ সবাইকে একযোগে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
জৈনি-য়া চিহ্নমূল সংস’া (জেসিস) আয়োজিত মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার সকালে জেলা ও দায়রা জজ হলরুমে প্যানেল আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির কো-অর্ডিনেটর এডভোকেট মুরলী ধর দাশের সভাপতিত্বে ও জেসিসের লিগ্যাল এইড প্রকল্প পরিচালক মোঃ কায়েছ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেসিসের প্রোগ্রাম ম্যানেজার সাইফুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল মালেক, এডভোকেট মোহিত আহম্মেদ চৌধুরী, এডভোকেট সৈয়দ রফিকুল ইসলাম, এডভোকেট মোঃ জসিম উদ্দিন, এডভোকেট মুনিরা খানম, এডভোকেট তকদীর মোঃ বেনজির জনাব, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ নেফাজ উদ্দিন, লিগ্যাল এইড জেলা ব্যবস’াপক মোঃ সাইফুদ্দিন, হোসেডের নির্বাহী পরিচালক শেখ সুমা জামান, এডভোকেট রনবীর দাশ চৌধুরী প্রমুখ।
৪
নবীগঞ্জে মাকে কুপিয়ে খুন
ঘাতক পুত্র আটক
ফখরুল আহসান চৌধুরী/কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মাকে কুপিয়ে খুন করেছে এক পুত্র। ঘাতক পুত্রকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের এ খুনের ঘটনাটি ঘটেছে। নিহত মহিলার নাম রোকেয়া বেগম । সে ওই গ্রামের মৃত লুৎফুর রহমানের স্ত্রী। ঘাতক পুত্রের নাম লিটন মিয়া (২৮)। সে মানসিক ভরসাম্যহীন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স’ানীয় সূত্রে জানা গেছে, লিটন মিয়া নেশা করার জন্য তার মা রোকেয়া বেগমের কাছে টাকা দাবী করে। টাকা না দেয়ায় লিটন ক্ষিপ্ত হয়ে তার মাকে দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস’ায় বিকাল ৪ টায় রোকেয়া বেগম মারা যান। এদিকে মাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করার পর লিটন দা হাতে নিয়ে সারা গ্রামে টহল শুরু করে। তাকে আটক করতে কেউ সাহস করেনি। গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দেয়। পরে নবীগঞ্জ থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস’লে গিয়ে লিটনকে আটক করতে সক্ষম হয়।
৫
কাজী হুমায়ূন আহমেদ রাজুর হাতে
ফুলে তোড়া দিয়ে ছাত্রদলে যোগদান
স্টাফ রিপোর্টার ॥ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী হুমায়ূন আহমেদ রাজু’র হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন মোহনপুর এলাকার শতাধিক ছাত্র।
গতকাল শনিবার সন্ধা ৭টায় শহরের চিরাকান্দিস’ রাজু’র বাস ভবনে মোহনপুর এলাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শামীম ওসমানের নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্র যোগদান করেন। এসময় উপসি’ত ছিলেন, হেলাল আহমেদ, রুহেল খান, সৌরভ, জামাল মিয়া, সুহেব, পাপ্পু, তুহিন, সুমন, রাজু আহমেদ, শিপন, সানজিদ, মামুন, মুতালিব, আল আমিন, টিপু, তাজু, উজ্জ্বল, তুষার, তুফা, নাদিম, শুভ, লিটন-১, লিটন-২, মান্না, জনি, অপু-১. অপু-২. অপু-৩, রিপন, আব্দুল্লা, সাইফুল, সাজু, ইমরান, রাহী, আউয়াল, শাহজাহানসহ শতাধিক ছাত্র।
৬
নবীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
হুমকির মুখে কুশিয়ারা ডাইক
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ দু’দিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে নবীগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বানের পানিতে হাজার হাজার একর জমির ফসল বিনষ্ট ও কয়েকটি গ্রামের শতাধিক কাচা ঘর ধ্বসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুশিয়ারা ডাইকের বাঁধ উপচে পানি ভিতরে প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের হাজার হাজার একর আউশ ফসল বিনষ্ট হয়েছে। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। নিম্নাঞ্চলের রাস-াঘাট পানিতে তলিয়ে গেছে। প্লাবিত এলাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলার করগাঁও, বাউশা, দেবপাড়া, আউশকান্দি, ইনাতগঞ্জ, দীঘলবাক,কুর্শি, কালিয়ারভাঙ্গা, পূর্ব ভাকৈর ও পশ্চিম ভাকৈর ইউনিয়নের কৃষকরা বেশী ক্ষতিগ্রস’ হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়া উপজেলার দিনারপুর পাহাড়ী এলাকার শতাধিক কাচা ঘর ধসে পড়েছে বলে জানান ঐ এলাকার জন প্রতিনিধিরা । নবীগঞ্জের বন্যা নিয়ন্ত্রন বাঁধ কুশিয়ারা ডাইক মারাত্মক ঝুকির মুখে রয়েছে। যে কোন সময় ভেঙ্গে বড় ধরণের প্লাবন দেখা দিতে পারে বলে স’ানীয়রা আশংকা করছেন।
৭
একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের
ফাঁকিবাজি ॥ ব্যাহত হচ্ছে পাঠদান
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হ-য-ব-র-ল অবস’ায় চলছে একতা উচ্চ বিদ্যালয়ের পাঠদান। ছাত্র আছে তো শিক্ষক নেই। গত বুধবার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের অন-র্গত একতা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা ১০ মিনিটে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেল ৪/৫ জন ছাত্র মাঠে খেলা করছে। প্রবেশ করলাম প্রধান শিক্ষকের কক্ষে। এখানে কাউকে না পেয়ে সরাসরি চলে গেলাম শ্রেণীকক্ষে। সেখানেও একই অবস’া। শিক্ষকবিহীন শ্রেণীকক্ষে হৈ-চৈ করছে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মরত থাকলেও ওই দিন মাত্র ২ জন শিক্ষকে পাওয়া গেল। তারা হলো সহকারী শিক্ষক শেখ সামছুর রহমান ও মামুনুর রশিদ। তন্মধ্যে মাসুদা আক্তার, তাসলিমা আক্তার, জয়নাল আবেদীনসহ ৪জন শিক্ষক গ্রীষ্মকালীন ছুটির পর থেকে বিদ্যালয়ে অনুপসি’ত আছেন। সাথে রয়েছেন প্রধান শিক্ষকের আশির্বাদপুষ্ট বিদ্যালয়ের একমাত্র করণিক তোফাজ্জ্বল হোসেনও। প্রধান শিক্ষক আব্দুল মন্নানকে বিদ্যালয়ে না পেয়ে তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, স্কুলের কাজে বিদ্যালয়ের সভাপতির কাছে ছুটির দরখাস- দিয়ে সিলেট শিক্ষা বোর্ডে তিনি অবস’ান করছেন। এর পরই বিদ্যালয়ের সভাপিত মকবুল মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষক তার ব্যক্তিগত কাজের জন্য ঢাকা গেছেন। এ জন্য কি প্রধান শিক্ষক আপনার কাছ থেকে ছুটি নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে বিদ্যালয়ের সভাপতি জানালেন, গ্রীষ্মকালীন ছুটির সময়েই তিনি মৌখিকভাবে বলে গেছেন ব্যক্তিগত কাজে তিনি ঢাকা যাবেন। কোন ধরণের লিখিত দরখাস- প্রধান শিক্ষক দিয়ে যাননি বলেও তিনি জানান। এরপর বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী এ প্রতিবেদককে জানান, আমরা অনেক দূর-দূরান- থেকে কষ্ট করে বিদ্যালয়ে আসি। বিদ্যালয়ে আসার পর আমরা নূন্যতম পাঠদানের সুযোগ পাই না। আমাদের পড়ালেখায় প্রচন্ড আগ্রহ আছে। কিন’ প্রধান শিক্ষকসহ অনিয়মিত শিক্ষকদের কারণে আমাদের এ আগ্রহ দিনদিন হারিয়ে যাচ্ছে। আমরা পড়ালেখায় উৎসাহ পাচ্ছি না। প্রধান শিক্ষকের গাফলতির কারণে অন্যান্য শিক্ষকও কর্ম ফাঁকির খেলায় মত্ত রয়েছেন। এতে করে আমাদের পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। ওই বিদ্যালয়ের কিছু মেধাবী ছাত্রছাত্রী অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, সাংবাদিক ভাই আপনি আমাদের বিদ্যালয়ের এসব পরিসি’তির বিষয়ে কর্তৃপক্ষকে জানান। আমরা খুবই অসহায়, অভিযোগ জানানোর মতো কোন লোক খুঁেজ পাচ্ছি না। যাকেই কিছু বলি প্রধান শিক্ষক তাকেই ম্যানেজ করে নেন। আপনি বললে আমাদের এ অবস’ার কিছুটা হলেও পরিবর্তন আসবে। ওই দিন কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামও বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। তিনি বিদ্যালয়ে উপসি’ত শিক্ষকদের কাছে পরিদর্শনের খাতা চাইলে তারা জানান, পরিদর্শন ও হাজিরা খাতা প্রধান শিক্ষক তালাবদ্ধ করে রেখেছেন। পরে চেয়ারম্যান নুরুল ইসলাম একটি সাদাকাগজে পরিদর্শনের বক্তব্য লিখে আসেন। তাতে বলা হয়েছে ‘‘প্রধান শিক্ষকসহ ৪জন শিক্ষক বিদ্যালয়ে অনুপসি’ত খুবই হতাশাজনক। হাজিরা ও পরিদর্শন খাতা তালাবদ্ধ। এটা এ বিদ্যালয়ের জন্য অশনি সংকেত’’। এ সময় তিনি এ প্রতিবেদককে জানান, হাওরাঞ্চলের শিক্ষার মান এমনিতেই নগণ্য। আবার শিক্ষকরা যদি এভাবে কর্ম ফাঁিক দিয়ে দায়িত্ব পালন করেন, তাহলে ভবিষ্যতে এ বিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখা খুবই কঠিন হবে। বিদ্যালয় পরিচালনা কমিটি এব্যাপারে কার্যকর কোন ব্যবস’া নেয় নি। এ ব্যাপারে তিনি লিখিতভাবে এসব দায়িত্বহীন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস’া নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলেও এ প্রতিবেদককে জানান। একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের এসব কর্ম ফাঁিকর সম্পর্কে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার দেবজিৎ সিংহের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অবশ্যই এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস’া নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম ছফিউল্বা সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউএনও আমাকে এ ব্যাপারে অবহিত করেছেন। ইতিমধ্যে মৌখিকভাবে বিদ্যালয়ের সভাপতি মকবুল হোসেনকে এ বিষয়ে ব্যবস’া নিতে বলা হয়েছে। এলাকাবাসীসহ কোমলমতি মেধাবী ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের হস-ক্ষেপ কামনা করছেন।
৮
পূবালী বাংক আঞ্চলিক
শাখার সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ পূবালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক শাখা উদ্যোগে বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধিতে ব্যাংক কর্মকর্তাদের করণীয় শীর্ষক এক কর্মশালা গত শুক্রবার সকালে আমিরচান্দ কমপ্লেক্সে অনুষ্টিত হয়েছে।
আঞ্চলিক মূখ্য আইন কর্মকর্তা মোঃ আবু তাহেরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস’াপক মোঃ মামুন বখত। এবং হবিগঞ্জ শাখার ব্যবস’াপক মোঃ ফজলুল কবীর চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, পূবালী ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস’াপনা পরিচালক এম.এ হালিম চৌধুরী।
৯
জাপা নেতা আতিকের সাথে
টেবিল টেনিস নেতৃবৃন্দের সাক্ষাত
প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলা জাপা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ টেবিল টেনিস খেলোয়ার সমিতির নেতৃবৃন্দ। সমপ্রতি আমির চান কমপ্লেক্সে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এ সময় আতিকুর রহমান আতিক বলেন, সব ধরণের খেলার প্রতি আমার আন-রিকতা রয়েছে। আমি হবিগঞ্জ সদর-লাখাইবাসীর কল্যাণে আজীন কাজ করে যেতে চাই। এ সময় নেতৃবৃন্দ আতিক টেবিল টেনিস টুর্নামেন্টের প্রস-াব করলে তিনি সম্মতি প্রকাশ করেন এবং এজন্য আন-রিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। সময় উপসি’ত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল, সহ-সভাপতি এডভোকেট আজমান আলী, সহ-সভাপতি এডভোকেট জাবেদ আলী, আব্দুল মুকিত লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সাবেক আহবায়ক আব্দুল হামিদ চৌধুরী, দপ্তর সম্পাদক এস এম লুৎফুর রহমান, সদর উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন, গোলাম বজলূর রহমান, আব্দুল জলিল, আয়ুব আলী মেম্বার, নুরুল হুদা ফারুক, এস এম সুরুজ আলী, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আব্দুল মুক্কাদ্দীম নিশু, আব্দুর রউফ, এনাম, সুমন, শামীম, রুপন, ওয়াহিদুর রহমান, খোকন, জসিম, টেবিল টেনিস সমিতির জয়নাল আবেদিন প্রমুখ।
১০
চুনারুঘাটে বানের পানি বৃদ্ধি অব্যাহত
নিহত ৩ ॥ পানি বন্দি ৫শ পরিবার ॥ জনদুর্ভোগ বাড়ছে
চুনারুঘাট প্রতিনিধি ॥ দু’দিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে চুনারুঘাট উপজেলার বিস-ীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বানের পানি স্রোতে ভেঙ্গে ভেসে গেছে প্রায় ২শতাধিক কাচাঁ বাড়ী ঘর। দেয়ালের নিচে চাপা পড়ে ও বজ্রপাতে মারা গেছে শিশু সহ ৩ ব্যক্তি। এ উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৭ হাজার ৫শ ৪০ হেক্টর জমির রোপা আউশ ধান বন্যার পানির নিচে তলিয়ে গেছে বলে স’ানীয় কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন- গতকাল শনিবার দুপুরে খোয়াই নদীর পানি বিপদ সীমার ৭ সেঃমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। করাঙ্গী ও সুতাং নদীর বাঁধ উপচে পড়া পানিতে আশ পাশের ফসলী জমি, ঘর-বাড়ি, রাস-া-ঘাট প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ইউনিয়ন অফিসে পানি ঢুকে পড়েছে। করাঙ্গী নদীর পানি বাঁধ উপছে উপজেলার রাজার বাজার, আশ্রাবপুর, গোছাপাড়া, আসামপাড়া, গাজীপুর, সাটিয়াজুরী, সুন্দরপুর, রাণীগাঁও, গাভীগাঁও, চাটপাড়া, পশ্চিম পাকুড়িয়া, বড়াইল, বাগবাড়ী, পাইকপাড়া, শানখলা, বড়জুষ, কালেঙ্গা, আমতলা, নালমূখ, মিরাশী, লালচান্দ, চলিতারআব্দা, শাকির মোহাম্মদসহ আশপাশ এলাকার শতাধিক বাড়ীর কাঁচা ঘর ভেঙ্গে পড়েছে। অপরদিকে সুতাং পানি ও পাহাড়ী ঢলে ওই এলাকার হলদিউড়া, উজ্জ্বলপুর, হলহলিয়া, গাজীপুর, ফুলপুর, আব্দুলাহপুর, বদরগাজী, ফান্দ্রাইল, বেঙ্গী, মারুল উড়া, বড়ধুলিয়া, নোয়াবাদ, পঞ্চাশ, মোরগা পাড়াসহ আরো বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সীমান- এলাকা গাজীপুর, উসমানপুর, বিশ্রাবন, গোবরখলা, আসামপাড়া, ঘনশ্যামপুরসহ আশপাশ গ্রামের ফসলী জমি ও বিস-ীর্ন এলাকা প্লাবিত হয়েছে। লালচান্দ চা বাগানের নির্ধারিত স্লুইচ গেইট ভেঙ্গে লালচান্দ সহ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। পাইকপাড়া ইউনিয়নের ১০টি গ্রামবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে সতং- বদর গাজী সড়ক পাকা করণের কাজ শুরু করে এলজিইডি। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে হক এন্টারপ্রাইজ এ কাজ বাস-বায়ন করছিল। কিন’ বন্যার স্রোতে রাস-াটি ভেঙ্গে গেছে। ৩০টি গ্রামের প্রায় ৫’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বড়াইল এলাকার বাসিন্দা মোঃ সিরাজ মিয়া জানান, তার ঘরটি গত দুদিন ধরে অর্ধ পানির নিচে পড়ে আছে। বেরুবার সুযোগ নেই। কেউ উদ্ধার করছেনা। হলদিউড়া গ্রামের আঃ রহমান জানান, তার এক মাত্র বাসস’ান কাচাঁ ঘরটি ভেঙ্গে ভেসে গেছে। থাকার কোন ঘর নেই। এদিকে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলা প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ক্ষয়ক্ষতির তালিকা প্রেরণ করেছেন। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস-দের সাহায্য সহযোগীতা প্রদান করা হবে।
১১
চাকুরী জাতীয়করণ করায় প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষকদের আনন্দ মিছিল
বানিয়াচং প্রতিনিধি ॥ চাকুরী জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে বানিয়াচংয়ের বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শনিবার সকালে আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র্যালীতে অংশগ্রহন করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান,উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ইউএনও দেবজিৎ সিংহাসহ শিক্ষক নেতৃবৃন্দ। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহনকারী ৬১ জন শিক্ষক শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও ইউএনও দেবজিৎ সিংহা। শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রথীন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে অনষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিইও শফিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, বিদায়ী শিক্ষক আব্দুল মোনায়েম, গোপিকা রঞ্জন দাশ, কবির মিয়া আফরোজা আকতার, শিক্ষক নেতা আবুল ফজল, শাহীনা আক্তার, সাধনা সূত্রধর প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।
১২
৭১-এর এই দিনে
চুনারুঘাটে শহীদ হন ১৮ চা শ্রমিক
চুনারুঘাট প্রতিনিধি ॥ আজ ১৭জুন। চুনারুঘাটের নালুয়া চা বাগানের বাসিন্দাদের জন্য বিয়োগগাথা এই দিনটি। ৭১’এর এই দিনে পাক হায়েনারা অতর্কিত হামলা চালিয়ে ওই বাগানের ১৮ চা শ্রমিককে গুলি করে হত্যা করে। এ সময় সম্মুখ যুদ্ধে মারা যান আব্দুল খালেক বীর প্রতীক, আব্দুল আজিজ, সোনা মিয়া, রমজান আলীসহ অনেকে। সম্মুখ যুদ্ধে নিহত আব্দুল খালেক বীর প্রতীকের বাড়ি আহম্মদাবাদ ইউনিয়নের তৈগাঁও গ্রামে। ভারত সীমান-বর্তী নালুয়া চা বাগানের ফ্যাক্টরীর সামনে এ দিন পাক হায়েনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে খালেকসহ অন্যরা শহীদ হন। তবে ৯২পাক সেনাকে খতম করেই তারা শহীদ। প্রাণে বেঁচে যাওয়া কয়েকজন পাক হায়েনা ক্ষিপ্ত হয়ে ঢুকে পড়ে নালুয়া চা বাগান মেশিন ঘরে। তারা নির্বিচারে হত্যা করে ১৮ চা শ্রমিককে। পরে পালানোর সময় ট্রাক উল্টে পাক হায়েনা সবাই মারা যায়। কেউ বলেন, পাক হায়েনারা মাইন বিষ্ফোরণে মারা গেছে। চুনারুঘাটে যে কটি সম্মুখ যুদ্ধ হয় এর মধ্যে ১৭জনের নালুয়া চা বাগানের যুদ্ধই ছিল অন্যতম। নালুয়ার ধরমনাথ লেনের যুদ্ধে নিহত শ্রমিকদের গণকবর দেয়া হয়। স্বাধীনতার ৪০বছর চলে গেছে, কিন’ আজ পর্যন- শহীদদের স্মরণে নির্মিত হয়নি কোন স্মৃতি সৌধ। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সাথে আলাপ করলে তিনি জানান, চুনারুঘাটের মুক্তিযোদ্ধারা সর্বক্ষেত্রেই অবহেলিত। আমরা চাই সরকার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের পুনর্বাসিত করুক।
১৩
বানিয়াচংয়ে অগ্নিকান্ডে
৫টি ঘর ভস্মিভূত
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ঘর ভস্মিভূত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার প্রত্যন- অঞ্চল বড়ইউড়ি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নকান্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। স’ানীয় সূত্রে জানা গেছে, ওই সময় লোডশেডিং এর পর হঠাৎ বিদ্যুৎ আসা মাত্রই ইসানকোন হাটির ট্রান্সমিটারে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী আবদাল মিয়া, আজাদ মিয়া, পরশ মিয়া, মুক্তার বিবিও আব্দুর রহমানের ৫টি ঘরে আগুন লেগে যায়। মূহুর্তে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ফলে নগদ টাকা ও ধানসহ ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস’রা জানান।
১৪
নবীগঞ্জে দুবাই প্রবাসীর বাড়িতে
ডাকাতের হানা ॥ জনতার প্রতিরোধ
ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি প্রতিরোধ করেছে জনতা। তবে ডাকাতদের আক্রমনে আহত হয়েছে ৩জন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত গভীর রাতে চরগাঁও ভিআইপি সড়ক এলাকার দুবাই প্রবাসী মাওলানা জুবায়ের আহমদের বাসায় একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা মাওলানা জুবায়ের আহমদের বাসার মেইন গেইটের তালা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকার চেষ্টা করে। পরিবারের লোকজন ডাকাতদের উপসি’তি আচ করতে পেরে মোবাইল ফোনে প্রতিবেশীদের জানায়। ফোন পেয়ে প্রতিবেশী জুলহাস মিয়া (৪৩), আহমদ ঠাকুর রানা (৩৭), হারুন মিয়া (৩০), মাওলানা আব্দুল হাদি (৩৮)সহ লোকজন লাটি সোটা নিয়ে ইেগয়ে যায়। এ সময় ডাকাতরা আক্রমন চালায়। এতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে জুলহাস মিয়া (৪৩), আহমদ ঠাকুর রানা (৩৭), হারুন মিয়া (৩০) আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে জুলহাস মিয়া (৪৩)কে নবীগঞ্জ উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
১৫
নবীগঞ্জে তালামীযের বাংলাবাজার
আঞ্চলিক শাখার কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা মাওলানা কাজী মাহবুব আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আব্দুস সবুর। উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বাংলাবাজার আঞ্চলিক শাখার কমিটি ঘোষণা করেন। এতে মোঃ মাহবুব চৌধুরী সুহানকে সভাপতি রায়হান চৌধুরীকে সহ সভাপতি, মোঃ কামরুল হাসানকে সাধারণ সম্পাদক, মোঃ যুবরাজ মিয়াকে সহ-সাধারণ সম্পাদক, মোঃ সাজু মিয়াকে সাংগঠনিক সম্পাদক, ইব্রাহীম আলমকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ জামাল উদ্দিনকে প্রচার সম্পাদক, রকিব মিয়াকে সহ-প্রচার সম্পাদক, সামছুল ইসলামকে অফিস সম্পাদক, রুবেল মিয়াকে সহ অফিস সম্পাদক, মোঃ মোস-ফা মিয়াকে প্রশিক্ষণ সম্পাদক, মোঃ আফজল মিয়াকে সহ প্রশিক্ষণ সম্পাদক, মোঃ আরজু মিয়াকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ মোজাক্কির হোসেনকে সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এবং মোঃ আবু সুফিয়ান, মোঃ ওয়াশিম, মোঃ সাইফুর খান, মোঃ ওয়ালেদ মিয়া, মোঃ দিলাল মিয়া,নুর মিয়া ও ওয়ারিশ মিয়াকে সদস্য করে বাংলাবাজার আঞ্চলিক শাখা তালামীযের কমিটি গঠন করা হয়।
১৬
মাটি কেটে পানি নিষ্কাশনের ব্যবস’া করলেন
মেয়র আলহাজ্ব জি, কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্বশানঘাট এলাকায় মাটি কেটে পৌর এলাকার একটি বড় অংশের পানি নিষ্কাশনের ব্যবস’া করেছে হবিগঞ্জ পৌরসভা।
গতকাল সকালে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের নির্দেশে পৌরসভার শ্রমিকগন ওই এলাকায় মাটি কাটা শুরু করেন। দুপুরে ওই মাটি কাটা ও পানি নিষ্কাশনের ব্যবস’া গ্রহনের সময় মেয়র আলহাজ্ব জি, কে গউছ সরেজমিন এলাকা পরিদর্শন করেন। গত ক’দিনের টানা বর্ষনে হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকা, বানিজ্যিক এলাকা, বদিউজ্জামান সড়ক, কালিবাড়ী এলাকা, গানি পার্ক ও রামকৃষ্ণ মিশন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ফলে এলাকাবাসী দুর্ভোগের মধ্যে পড়েন। উল্লেখিত এলাকার সমস- পানি শ্বশানঘাটের পিছন দিকে নিষ্কাশিত হওয়ার কথা থাকলেও ওই এলাকায় অপরিকল্পিতভাবে মাটি ভরাটের কারনে পুরো এলাকা জলাবদ্ধতার শিকার হয়। এলাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ তাৎক্ষনিক মাটি কেটে দেয়ার ব্যবস’া নেন। শ্বশানঘাটের পিছনে ভরাটকৃত জায়গায় মাটি কেটে উন্মুক্ত করে দেয়ার পর প্রবল বেগে পানি নিস্কাশিত হতে থাকে। ফলে এলাকাবাসীর মধ্যে স্বসি’ ফিরে আসে। এছাড়াও এলাকাবাসীর সুবিধার্থে ওই স’ানে বেশকটি সিসি পাইপ স’াপন করে এলাকাবাসীর চলাচলেরও সুবিধা করে দেয়া হয়। মাটি কেটে পানি নিস্কাশন করার সময় মেয়র আলহাজ্ব জি, কে গউছ ছাড়াও উপসি’ত ছিলেন মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, কাউন্সিলর দিলীপ দাস ও গৌতম কুমার রায়, এডভোকেট শ্যামল কুমার দাস, মনিষ আচার্য্যসহ ৫, ৬ ও ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
১৭
গণভবনে বৃক্ষরোপন কর্মসূচীতে
জেলা কৃষকলীগের আহ্বায়ক সুমনের অংশগ্রহন
প্রেস বিজ্ঞপ্তি ॥ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনে কেন্দ্রীয় কৃষকলীগের বৃক্ষরোপন কর্মষীচীতে হবিগঞ্জ। জেলা কৃষকলীগের আহ্বায়ক এডঃ সুমঙ্গল দাশ সুমনের অংশগ্রন।
গত শুক্রবার সকালে গণভবনে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী ২০১২ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্টানে সভাপতিত্ব করেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ ড. মির্জা জলিল। বক্তব্য রাখেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স’ায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মোঃ রহমত আলী এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, খাদ্য-দুর্যোগ ব্যবস’াপনা মন্ত্রী কৃষিবিদ ডা. আব্দুর রাজ্জাক এমপি, বন ও পরিবেশ মন্ত্রী ডা. হাছান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, হবিগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক এডঃ সমঙ্গল দাশ সুমন। উপসি’ত ছিলেন।
১৮
নবীগঞ্জে তালামীযের বাজকাশারা
আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা আঞ্চলিক শাখার কাউন্সিল গত শুক্রবার বিকাল ৩ টায় স’ানীয় মাদ্রাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মোঃ জামাল উদ্দিন ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা মাওলানা কাজী মাহবুব আহমদ। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা তালামীযের সভাপতি ছাত্র নেতা মোঃ আব্দুল মুহিত রাসেল। কাউন্সিলে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন উপজেলা আল ইসলাহ এর সহ সভাপতি মাওলানা আব্দুস সবুর, ঘোলডুবা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নজরুল ইসলাম, উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী প্রমুখ নেতৃবৃন্দ। কাউন্সিলে ২০১২-২০১৩ সেশনের জন্য ২২ সদস্য বিশিষ্ট বাজকাশারা আঞ্চলিক শাখা তালামীযের কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। এতে মোঃ আব্দুল আজিজকে সভাপতি, মোঃ শিফন আহমদকে সহ সভাপতি, মোঃ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক, মোঃ মোক্তাদির হোসেন রুবেল কে সহ সাধারণ সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক, মোঃ সোহাগ আহমদকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ রাসেল আহমদকে প্রচার সম্পাদক, মোঃ সুজাত মিয়াকে সহ প্রচার সম্পাদক, মোঃ শিহাব উদ্দিনকে অর্থ সম্পাদক, মোঃ খছরু আহমদকে অফিস সম্পাদক, মোঃ আব্দুস সামাদকে সহ অফিস সম্পাদক, মোঃ মাসুম আহমদকে প্রশিক্ষণ সম্পাদক, মোঃ আবু তাহেরকে সহ প্রশিক্ষণ সম্পাদক,মোঃ তারেক আহমদকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ মাহবুবুর রহমানকে সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এবং মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহিবুর রহমান, মোঃ সাইদুল ইসলাম, মোঃ সাইফুর রহমান, আকিকুর রহমান,মোঃ আলমগীর হোসেন ও মোঃ পাবলু মিয়াকে সদস্য করে বাজকাশারা আঞ্চলিক শাখা তালামীযের কমিটি গঠন করা হয়।




June 18th, 2012
habiganjexpress
Posted in